Homeক্রিকেটফিজ নয় পাকিস্তানে দরকার নাহিদ রানাকে!

ফিজ নয় পাকিস্তানে দরকার নাহিদ রানাকে!

- Advertisement -spot_img

পাকিস্তানের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের পরিবর্তে সুযোগ পেতে পারেন নাহিদ রানা। মুশফিককে বসিয়ে মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ করে দেয়া হতে পারে পাকিস্তানের মাটিতে প্রথম ম্যাচে। নাহিদ রানার গতির জড় ব্যবহার করতে চাইবেন কয়াপ্টেন শান্ত। যদিও অভিজ্ঞতায় টইটুম্বুর মুস্তাফিজ তবুও এই পেসারকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। কোনো ধরনের ঝুঁকি নিতে হয়তো চাইবে না টাইগাররা। তবে গত ম্যাচের একাদশ থেকে পরিবর্তন হতে পারে বেশ কিছু নাম। তবে উল্লেখযোগ্য ভাবে মুস্তাফিজকেই সরিয়ে ফেলা হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে।

কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ডু অর ডাই ম্যাচে মুস্তাফিজকে একাদশে রাখার মতো ভুল হয়তো করবে না বাংলাদেশ। কেননা এই পেসার গত ম্যাচে ১ উইকেট নিয়ে ৯ ওভারে দিয়েছেন ৬২ রান। দুবাইয়ের মতো পিচে তার এই রান বন্যা বাংলাদেশকে ডুবিয়েছে। যদিও টার্গেট স্বল্প ছিলো তবুও ফিজের বোলিং টা আহামরি ছিলো না। যার কারনে তাকে একাদশ থেকে বাদ দিতে সাত পাচ না ভাবলেও হবে ম্যানেজমেন্টকে। অবাক করা বিষয় হলো ৬২ রানের মধ্যে ৪০ রান মুস্তাফিজ কনসিড করেছেন শুধু মাত্র বাউন্ডারিতে। ১০টি চার কনসিড করেছেন ফিজ।

বল হাতো কতটা অধারাবাহিক মুস্তাফিজ তা ছোট্ট এই সমীকরণ দেখেই হয়তো আন্দাজ করে নেয়া যাবে। যার কারনে মুস্তাফিজকে বসিয়ে নাহিদ রানাকে সুযোগ করে দেয়া হতে পারে। তাছাড়া রানা পাকিস্তানের পিচে বেশ কার্যকরী বোলার হতে পারেন। এর আগে পাকিস্তানের মাটিতে বেশ ভালো বোলিং করেছেন এই পেসার যার কারনে মাস্ট নিডেড উইন ম্যাচে রানাকে একাদশে নিয়ে জয়ের আশা করতে পারে বাংলাদেশ দল।

অন্যদিকে ব্যাটিং সাইডেও পরিবর্তনের আভাস। বিশেষ করে মুশফিকের জায়গায় পরিবর্তন হতে পারে। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এই ব্যাটার। তাই তার জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদকে একাদশে সুযোগ করে দেয়া হতে পারে। মুশফিকের কারনে গত ম্যাচে মিডেল অর্ডার রান পায়নি। রিয়াদ থাকলে অবশ্য আশা করা যেতো, কিন্তু দীর্ঘদিন বাজে ফর্ম নিয়ে ম্যাচ খেলে যাচ্চেন মুশি। নাম অভিজ্ঞতার যথেচ্ছ ব্যবহার করতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। যার কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে একাদশের বাইরে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদের ঐতিহাসিক শতক রয়েছে। আবার এই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ব্ল্যান্ডার করেছিলেন মুশফিক। নেগেটিভ পজিটিভ বিভিন্ন দিক অবশ্য আছে এই ২জনের। যার কারনে একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে আলাদা আলাদা সমীকরণ কাজ করবে মুশফিক মাহমুদউল্লাহর ব্যাপারে।

তবে এই ২ পরিবর্তন না, রদবদল হতে পারে আরও বেশ কটা পজিশনে তার মধ্যে ওপেনিং পজিশনেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যায়। দেখা যাক শেষমেশ কতটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here