কিছুটা অসহায় বা অতিরিক্ত খুশি, শেফিল্ড কোচের কথায় ঝড়ল যেন সেটাই। ক্রিস উইল্ডার জানিয়েই দিলেন, হামজাকে ৭০ মিনিটে তুলে নিতে চাইলেও সেটা পারেননি তার খেলার জন্য। মাঠে হামজা এমনভাবে খেলেছেন যেটা তার থেকে প্রত্যাশিত। শেফিল্ডের ম্যাচ নিয়ন্ত্রণ হামজা করেন বলেও জানান ব্রাইটনের সাবেক এই রাইট ব্যাক।
লেইচেষ্টার সিটিতে সময় পাচ্ছিলেন না। ফলে প্রিমিয়ার লীগ থেকে চলে যান চ্যাম্পিয়নশিপে। আর সেখানেই যোগ দেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে। শেফিল্ডে যোগ দিয়েই যেমন উড়ছেন হামজা, একই সাথে উড়ছে শেফিল্ড। হামজা যোগ দেওয়ার আগের ম্যাচেই হেরে যায় শেফিল্ড। সব মিলিয়ে হামজা যোগ দেওয়ার আগে ৮ ম্যাচে জোটে ৪ হার, ড্র করে ১ ম্যাচে। সেখানে হামজা আসার পর ৪ ম্যাচ টানা জয় শেফিল্ডের।
হামজা যে শুধু এসেছেন তা নয়, দলের জয়ে নিয়মিত ভুমিকা রাখছেন। এর মাঝে এক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই মুহুর্তে ক্লাবটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় এই বাংলাদেশী তারকা। আর সেখানে পারফর্মেঞ্চ কথা বলছে বেতনের সাথেই।
এই যেমন সর্বশেষ ম্যাচ শেফিল্ড খেলে গত আসরে ইপিএল খেলা লুটন টাউনের বিপক্ষে। সে ম্যাচে ১-০ গোলে জয় পায় শেফিল্ড। আর সেখানে ম্যাচে সর্বোচ্চ পাস আদায় করেন হামজা চৌধুরি। ৭ বার পাস দেন ফাইনাল থার্ডে, দুইবার আদায় করেন একুরেট লং বল। ৩ বার করেন সফল ট্যাকেলস।২ বার করেন ক্লিয়ারেন্স, এছাড়া ২ বার করেন রিকভারি। বল দখলের লড়াই ডুয়েলসে ছিলেন দুর্দান্ত। মোট ১০ টি ডুয়েলের মাঝে ৯ টি জয় করেন। এর মাঝে এরিয়ালে হারেননি একটু ডুয়েলেও, জিতেছেন ৪ টির টিতে।
এর আগে এক ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার পান হামজা। শেফিল্ডের হয়ে ৪ ম্যাচ খেলে ৭.৪৩। পাসিংএ হামজার সফলতার হার ৯০ ভাগ প্রায়, ড্রিবলিংএ হার ৭৫ ভাগ, ট্যাকেলিংএও প্রায় শতভাগ। চ্যাম্পিয়নশিপে ফিরে যেন দেখা যাচ্ছে আগের হামজা।
হামজার এই ফর্ম বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামজা। তার আগে লেইচেষ্টার সিটিতে তেমন মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না তিনি। দলের সবচেয়ে বড় তারকার ম্যাচ প্রাক্টিসের অভাব কিছুটা হলেও শঙ্কার কারণ ছিল। সেখান থেকে অন্য ক্লাবে গিয়ে নিয়মিত ম্যাচ খেলাও ভক্তদের জন্য দারুণ সংবাদ। আর তার সাথে সাথে পারফর্মেঞ্চটাও দারুণ করে যাচ্ছেন হামজা। ভারতের বিপক্ষে মার্চে এই এক হামজাই গড়ে দিতে পারেন ব্যাবধান, বিশ্বে লাল সবুজের পতাকা নিয়ে যেতে পারেন আরো উচুতে।




