সর্বশেষ গোল পেয়েছিলেন আল হিলালের হয়ে। ২০২৩ সালের সেপ্টেম্বরে আসে সেই গোল। এরপর নেইমার গোল পান ২০২৫ সালে৷ ১৭ ফেব্রুয়ারী আগুয়া সান্তের বিপক্ষে প্রায় দেড় বছর পর গোল আদায় করেন নেইমি। তবে তাতে কি ভক্তদের মন ভরে.? কেননা সেই গোল ছিল পেনাল্টি। হ্যা দীর্ঘদিন পর নেইমারকে টানা খেলতে দেখা, তাকে গোল পেতে দেখা ভক্তদের কাছে আনন্দের। ইঞ্জুরি থেকে ফিরে নেইমারের পায়ে বল দেখাই ভক্তদের স্বস্তি দিয়েছে। তবে মনের ভিতর যে অনেক কিছু পুষে রেখেছিল ভক্তরা।
ভক্তদের মনের আশা নেইমি হয়ত বুঝেছেন। যে কারণে এবার মাঠে আদায় করলেন দর্শনীয় এক গোল। সাধারণ কোন ওপেন প্লে গোল নয়, নেইমার গোল আদায় করলেন কর্নার থেকে। তার বাম দিক থেকে করা কর্নারে ডিফেন্ডারদের থেকে গোলরক্ষক সবাই বোকা বনে যান৷ আর তাতে ২৭ মিনিটে লিড ডাবল করে সান্তোস।
অবশ্য এদিন এই গোল ছাড়াও দুই এসিস্ট করেন নেইমার। দুই গোলই করান দলের স্ট্রাইকার সোয়ারেসকে। ৯ মিনিটে নেইমারের এসিস্টে দলের গোলের খাতা খুলেন সোয়ারেস। ৩১ মিনিটে যেন দলের জয় অনেকটাই করে ফেলেন নিশ্চিত। আর তাতেই ৩-০ গোলে জয় পায় সান্তোস।
কর্নার থেকে বামদিকে বল পান নেইমার। সেই বল বাড়িয়ে দেন ডিবক্সে থাকা সোয়ারেসের উদ্দেশ্যে৷ ব্রাজিলিয়ান সুপারস্টারের দেওয়া পারফেক্ট বলে শুধু মাথা ছোয়ান সোয়ারেস। আর তাতেই লিড পায় সান্তোস। এরপর ৩১ মিনিটেও যেন একই দৃশ্যের পুনারোবৃত্তি। প্রথম গোলের যেন দৃশ্য মঞ্চায়ন হলো এবারো। এবারো কর্নার থেকে বল পান নেইমার। তার ডান পায়ের বাড়ানো ক্রস হেড সোয়ারেস। আর তাতেই প্রথমার্থে ৩-০ গোলে এগিয়ে যায় সান্তোস৷ ম্যাচশেষে সেটাই হয় ফলাফল।




