Homeফুটবললা লীগায় উড়ছেন ভিনি-এন্থনি; স্বস্থিতে ব্রাজিল ভক্তরা!

লা লীগায় উড়ছেন ভিনি-এন্থনি; স্বস্থিতে ব্রাজিল ভক্তরা!

- Advertisement -spot_img

৯৪ মিনিটে লাল কার্ড দেখলেন। হয়ত মাস দুয়েক আগে এমন দৃশ্যের অবতারণা হলে সেটা এন্থনির জন্য হত চরম হতাশাজনক। তবে দুই মাস পর এই লাল কার্ড এন্থনিকে ভোগাবেনা আগের মত। এন্থনি নিজে এই পরিস্থিতি তৈরি করেছেন। যেভাবে একের পর এক ম্যাচে গোল এসিস্ট পাচ্ছেন, তাতে লাল কার্ড যেন তাকে এক ম্যাচের বিশ্রাম দিলো।

এদিন রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত এক এসিস্ট করেন এন্থনি। মাঝমাঠে বল পান, এরপর সেখান থেকে নেন সলো এক রান। সেই সলো রান নেওয়ার সময় ড্রিবলিং করেন একাধিক খেলোয়াড়কে। এরপর নিজের গতির সাহায্যে এগিয়ে যান। সামনে খুজে নেন দাঁড়িয়ে থাকা ইস্কোকে। বাকি কাজ করেন এই মিডফিল্ডার। তার পার্ফেক্ট ফিনিশিং এন্থনির এসিস্টকে দেয় পুর্ণতা।

এরপর ইস্কো আরো এক গোল করেন পেনাল্টিতে। আর তাতে জয় পায় রিয়াল বেটিস। অপরদিকে গোল এসিস্ট অব্যাহত যেন থাকছে এন্থনির। রিয়াল বেটিসে যোগ দেওয়ার পর এর আগে পেয়েছেন ৩ গোল ও ১ এসিস্ট। এবার আরো এক এসিস্ট পেয়ে ৬ ম্যাচেই তুলে নিয়েছেন ৫ গোল এসিস্ট৷ এর আগের লা লীগা ম্যাচে গোল এসিস্ট পান রিয়াল সোসিয়াদের বিপক্ষে। এবার পরবর্তী ম্যাচেই আদায় করলেন এসিস্ট৷

এদিকে এন্থনির মত এদিন দলের হয়ে অবদান রাখেন ভিনিসিয়াস জুনিয়ার। চ্যাম্পিয়নস লীগ সহ অন্যান্য লীগে গোল পেলেও লা লীগায় গোল পাচ্ছিলেন না ভিনিসিয়াস৷ সর্বশেষ ৯ নভেম্বর লা লীগায় হ্যাট্রিক পেয়েছেন। ওসাসুনার বিপক্ষে সেই গোলের পর আর লা লীগায় গোল পাননি ভিনি। এরপর চ্যাম্পিয়নস লীগ, কোপা দেল রে সহ অন্যান্য টুর্নামেন্টে গোল পেলেও লা লীগায় গোল পাননি। এবার সেই ক্ষরা পুরণ করলেন ভিনি। গোল আদায় করলেন জিরোনার বিপক্ষে।

ম্যাচের শেষদিকে এমবাপ্পের বাড়ানো পাস থেকে ভিনির ওয়ান টাচ। তবে সেই টাচই ছিল যথেষ্ট, তাতেই বল গোলরক্ষককে পরাস্ত করে খুজে নেয় জালের ঠিকানা। আর তাতেই জিরোনার বিপক্ষে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

ভিনি এন্থনিদের গোল ব্রাজিল ভক্তদের মুখে হাসি ফোটাবে। সামনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল। আর সেখানে ব্রাজিলিয়ানদের এমন ফর্ম ভক্তদের দেখাবে আশা। এবার দেখা যাক, ক্লাবের ফর্ম জাতীয় দলে ধরে রাখতে পারেন কিনা এরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here