Homeফুটবলএবার রাজনীতির মাঠে ওজিল!

এবার রাজনীতির মাঠে ওজিল!

- Advertisement -spot_img

মেসুত ওজিলকে দর্শকরা কিভাবে চিনে.? মাঝমাঠের দুর্দান্ত ক্রিয়েটিভিটি, লং বল, দারুণ সব এসিস্ট৷ চাঞ্চ ক্রিয়েশন, দুরপাল্লার শট, মাঠের নিয়ন্ত্রণ। সবখানেই যেন জাদু ছিল এই জার্মান তারকার। জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন, রিয়াল মাদ্রিদের হয়ে জয় করেছেন চ্যাম্পিয়নস লীগ।

ফুটবল মাঠের এই ওজিল ভক্তদের কাছে চেনা। তবে এবার অন্য এক রোলে দেখা যাবে ওজিলকে। নাহ ফুটবল মাঠের কোন রোলে দেখা যাবেন ওজিলকে। না দেখা যাবে ফুটবলের কিছুতে। তবে এবার রাজনীতির মাঠে দেখা যাবে এই জার্মান তারকা।

জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দলে খেলেছেন এই দলের হয়ে৷ তবে এবার যেন জার্মানির নয়, নিজের জন্মভুমির হয়ে রাজনীতির মাঠে নামবেন এই তারকা। সেখানে ক্ষমতাসীন দলের হয়ে রাজনীতির মাঠ কাপাবেন এই তারকা।

জার্মান তারকা ওজিলের সাথে সুসম্পর্ক আছে তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। এর আগে ওজিলের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই ব্যাক্তি৷ ওজিল ও আমিন ওয়েলসের বিয়েতে তাকে বেষ্টম্যান হিসেবে উল্লেখ করেন ওজিল।

তুরষ্কের ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েব এরদোয়ান। তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। অর্থ্যাৎ এবার নতুন করে রাজনীতির মাঠে দেখা যাবে ওজিলকে।

২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন মেসুত ওজিল। এর আগে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, ফেরেনবার্গের মত ক্লাবে খেলেন ওজিল। ৬৪৫ ম্যাচে ১১৪ গোল করেন, এসিস্ট করেন তার চেয়ে প্রায় ডাবল। মোট ২১৮ এসিস্ট করেন তার ক্যারিয়ারে, সর্বোচ্চ এসিস্টকারীর তালিকায়ও আছেন এই তারকা।

ফুটবল ছাড়ার পর কিছুদিন জিমে মনযোগ দিয়েছিলেন ওজিল। নিজের শরীরের প্রতি মনযোগ দিয়ে এবার রাজনীতির মাঠে মনোনিবেশ করেন ওজিল। এবার দেখা যাক, ফুটবলে রাজত্ব করা ওজিল রাজনীতির মাঠে কেমন করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here