Homeক্রিকেটবাংলাদেশের বোলিং ইউনিট এর প্রশংসায় রাচিন রাবিন্দ্রা।

বাংলাদেশের বোলিং ইউনিট এর প্রশংসায় রাচিন রাবিন্দ্রা।

- Advertisement -spot_img

বাংলাদেশি বোলারদের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে শতক হাকানো রাচিন রাবিন্দ্রা। তার কন্ঠে বোলারদের প্রশংসা। তাসকিন, মুস্তাফিজ রা খেলছেন অনেকদিন ধরে। এর সাথে নতুন গতি তারকা নাহিদ রানা। সবাই কে প্রশংসায় ভাসিয়েছেন এই ব্যাটার।

তবে চিন্তার কারন ব্যাটিং ইউনিট নিয়ে। মর্ডান ডে ক্রিকেটে যা চলেনা বললেই হলো। কেও ভালো শুরু করলেও শেষ পর্যন্ত সেই পূরনো যুগের ওয়ানডে ব্যাটিং ই দেখা যায়। ২৫০ রানের বাহিরে বের হতে পারছেনা বাংলাদেশ।টপ অর্ডার কিংবা মিডল অর্ডার  সবাই ব্যার্থ হচ্ছে দিনের পর দিন।বড় মন্চে গিয়ে খেই হারায় প্রতিনিয়ত। তবে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করে আসছেন।

তাসকিনের গতি, আগ্রাসন এর সাথে মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিং অনেক আগ থেকে ই সমৃদ্ধ।নাহিদ রানা এই ইউনিটের নতুন সংযোজন, এবং তিনি দারুণভাবে নজর কেড়েছেন। তরুণ পেসার হিসেবে তিনি গতি ও সুইং দুটোই ভালোভাবে মিশিয়ে বোলিং করতে পারেন। তার পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে, বাংলাদেশ ভবিষ্যতে আরও প্রতিভাবান পেসার পেতে যাচ্ছে। নতুনদের মধ্যে এমন ধারাবাহিক পারফরম্যান্স থাকলে বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে।বাংলাদেশ একসময় শুধুই স্পিন নির্ভর দল ছিল, কিন্তু গত কয়েক বছরে পেস বোলিংয়ের ওপর গুরুত্ব দিয়ে ভালো উন্নতি করেছে। এখন বাংলাদেশ দলের মূল শক্তি হয়ে উঠছে পেস ইউনিট, বিশেষ করে বিদেশের কন্ডিশনে। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো কন্ডিশনে তাসকিন, মুস্তাফিজরা ভালো পারফর্ম করছেন, যা আগে কম দেখা যেত।


এ থেকেই অনুমান করা যায় বাংলাদেশি পেসার টা কতটা উন্নতি করেছে আগের তুলনায়।
যখন একজন ব্যাটার প্রতিপক্ষের বোলারদের প্রশংসা করেন, তখন বোঝা যায় যে তারা সত্যিকারের চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন। রাচিন রবীন্দ্রের মতো একজন ফর্মে থাকা ব্যাটারের কাছ থেকে এই প্রশংসা পাওয়া মানে বাংলাদেশের বোলিং ইউনিট ভালো লড়াই করেছে।
এমন ধারা আগামী দিনেও বজায় থাকুক। তবে ব্যাটিং ইউনিটে স্থিতিশীলতা আনতে না পারলে রেজাল্ট নিজেদের পক্ষে আনা সম্ভব নয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here