সারাবিশ্বে লিওনেল মেসির লাখ কোটি ভক্ত আছে। কিন্ত যদি ফুটবল ব্যাক্তিত্বের মাঝে মেসির বড় ভক্ত ধরা হয়, সে তুলনায় উপরের দিকেই থাকবেন স্পেনের পেপ জোসেফ গার্দিওলা। গার্দিওলার প্রিয় শিষ্য মেসি। একই সাথে লিওনেল মেসিকে সেরা হিসেবে সর্বদা বলে আসছেন গার্দিওলা। এমনকি এক মেসির উপর তার প্রেমের কথা বারবার স্মরণ করেছেন। সেই গার্দিওলার চোখেই এমন একজন আছেন, তিনি টক্কর দিতে পারেন মেসিকে।
শুধু মেসি নয়, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও নাকি টক্কর দিতে পারেন এই ফুটবল তারকা। এই দুইজনের সাথে আগামী দিনে পরিসংখ্যানে পাল্লা দিতে পারেন সেই তারকা। আর পেপ গার্দিওলার চোখের সেই তারকা নরওজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড।
স্পোর্টসকিডা সহ নানা সংবাদমাধ্যমে উঠে আসে পেপের সেই সাক্ষাৎকার। যেখানে হলান্ডের বেড়ে উঠা নিয়ে কথা বলেন এই স্প্যানিশ কোচ। এছাড়া তাকে যেকোন দলের জন্য হুমকি বলেও মনে করেন গার্দিওলা। তবে মেসি ও রোনালদোর সবদিকের সাথে হলান্ডকে তুলনা করেননি গার্দিওলা। গোল স্কোরিং এর দিক থেকে হলান্ড মেসি ও রোনালদোকে টক্কর দিতে পারেন বলে জানান গার্দিওলা
এ নিয়ে গার্দিওলা বলেন “ সে সালজবুর্গ ও জার্মানিতে অসাধারণ কিছু করে এসেছে। তার গোলের সং্খ্যাটা অসাধারণ। সে মেসি ও রোনালদোর সাথে এই জায়গায় প্রতিযোগিতা করতে পারবে। এই বয়সে এই সং্খ্যাটা সত্যিই অবিশ্বাস্য। সে একজন দারুণ হুমকি প্রতিপক্ষের জন্য। আমি আশা করি সে এখানে দীর্ঘসময় থাকবে”
শুধু মুখে নয়, হলান্ডকে নিয়ে এমন কিছু মনে প্রাণেই ধারণ করেন পেপ গার্দিওলা। যে কারণে এই স্ট্রাইকারের সাথে লম্বা সময়ের চুক্তি করলেন গার্দিওলা। ২০২৯ সাল পর্যন্ত গার্দিওলা হলান্ডকে রেখেছেন নিজেদের ডেরায়। এদিকে যে দুইজনের সাথে হলান্ডকে তুলনা করা হয়েছে, সেই হলান্ডের প্রশংসা করেছেন মেসি ও রোনালদো দুইজনেই। লিওনেল মেসি বলেছেন হলান্ড আগামী দিনের ব্যালন ডি অরের যোগ্য দাবিদার। আর অপরদিকে রোনালদোও তার গোল স্কোরিং এর প্রশংসা করেন। আর সেখানে হলান্ডকে দানব হিসেবে উল্লেখ করেন তিনি৷ এবার দেখা যাক, এত দারুণ দারুণ ফুটবল লিজেন্ডদের মন্তব্যের ভবিষ্যত বাস্তবায়ন করতে পারেন কিনা ম্যানচেস্টার সিটির নাম্বার নাইন।




