মাশরাফি বিন মর্তুজা এই কথা গুলো বলেছিলেন আরও বছর দুয়েক আগে। তখন ব্যাটারদের নিয়ে ম্যাশের আক্ষেপ ছিলো, বলেছিলেন বাংলাদেশের ব্যাটারদের হালহকিকতের কথা। সেখানে মাশরাফি উদাহরণ টেনেছিলেন বাংলাদেশের সেরা ২ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের কথা। এই দুজন স্ট্রাইক রোটেড করে খেলতে পারেন।
৭.১২-৭.২৭ মুশফিক সাকিবের উদাহরণ ছাড়ুন বর্তমান
বাংলাদেশ দলে যে বা যারা খেলছেন তাদের মধ্যে তিনজন প্লেয়ার পিক করুন যারা স্ট্রাইক রোডেট করে খেলতে পারে। হয়তো খুঁজে খুঁজেও পাওয়া যাবে না। কেননা এখনকার জেনারেশনে চার ছক্কাটাই আসল খেলা। স্ট্রাইক রোটেড করা যেন খুব বড় বিষয়ই না। অথচ এই একটা মাত্র বিষয়ের জন্য বাংলাদেশের ব্যাটাররা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বারবার মিডিওকার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন।
সবশেষ ম্যাচে নাজমুল শান্ত ৭৭ রানের নক খেলতে খরচ করেছেন ১১০ টা ডল খরচ করেছেন। যার মধ্যে ৬২ টি বল ডট। ওভারের হিসেবে ১০ ওভারের বেশি। কল্পনা করুন একজন ব্যাটার ১০ ওভার ২ বল ব্যাটিং করেও একটা মাত্র রানও করতে পারেননি। তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই দেখতে দৃষ্টিকটু মনে হবে। ঠিক তেমনটাই শান্তর ব্যাটে ফুটে উঠেছিলো। ঐ ৬২ বল থেকে শান্ত যদি ৩০ রানও বের করতে পারতেন তাহলে দিন শেষে তার রান সংখ্যা হতো ১০৭। দলও হয়তো উপকৃত হতো। কিন্তু তা হয়নি শান্ত ১০ ওভার ডট খেলে নিজে চাপে পরেছেন দলকে চাপে ফেলেছেন, অথচ এই ইনিংসে ছিলো ৯টা চারের মার। আর এমন ব্যাটিং নিয়ে মাশরাফি ২ বছর আগে বলে গিয়েছিলেন শুনুন ম্যাশের সেই কথা। ৬:৪৬-৭:১১!
মাশরাফি বলুক আর নূন্যতম ক্রিকেট বোদ্ধা একজন সামান্য ক্রিকেট বোজা মানুষ বলুক, মানে কিন্তু একটাই। দিন শেষে ডট বল ব্যাটারদের জন্য কঠিন সব সমীকরণ দাড় করায়। রান চেজ করার সময়ে ছয় চারের থেকে বেশি কাজে লাগে সিঙ্গেলস ডাবলস। ছোট্ট এই বিষয়টি এ্যাপ্লাই করে দুনিয়ার সেরা চেজ মাস্টার হয়েছেন ভিরাট কোহলি। চেজিংয়ে কোহলির চেয়ে বড় ব্যাটার নেই। কোহলির ইনিংসে ২০ টা ডট থাকলে ১৭ টা সিঙ্গেলস থাকে ৭ টা ডাবলস থাকে। পরিকল্পনা করে ব্যাটিং করেন কোহলি। হয়তো এই বিষয় গুলোতেই বাংলাদেশ দলের বড় ঘাটতির জায়গা।
বড় দলের বিপক্ষে বড় রান তাড়া করে জয়ের জন্য সিঙ্গেলস ডাবলসের বিকল্প নেই। এটা যেদিন বাংলাদেশের ব্যাটাররা উপলব্ধি করবে সেদিন হয়তো বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে।




