HomeUncategorizedঝুলে আছে সমীকরন; ৬ কোটি নাকি ৩ কোটি! কত পাবে বাংলাদেশ?

ঝুলে আছে সমীকরন; ৬ কোটি নাকি ৩ কোটি! কত পাবে বাংলাদেশ?

- Advertisement -spot_img

কিভাবে বাংলাদেশ পরের রাউন্ডে যেতে পারে? এমন সমীকরণ বাংলাদেশের দর্শকরা বরাবরই সাজিয়ে থাকে,সেই সমীকরণ এখন অবশ্য গনমাধ্যমও সাহায্য করেন সেই সমীকরণ সাজাতে।তবে এবার অল্পতেই সেই সমীকরণ শেষ হলেও নতুন এক সমীকরন নিয়ে বেশ হাস্যরসের সাথে কাটাছেঁড়া করছে দর্শকরা, সেটি হচ্ছে কত টাকা আইসিসি থেকে পাবে বিসিবি?


মুলত যদি এখন ইংল্যান্ড জিতে যায় তাহলে বাংলাদেশ তাদের আসর শেষ করবে ৭ নম্বরে থেকেই,সেক্ষেত্রে বাংলাদেশ দল এক ম্যাচ ড্র করায় ২০ লাখ ৫০ হাজার টাকা,এবং ৭ নম্বর দল হিসেবে প্রাপ্য বোনাস ও অংশগ্রহণ ফি মিলে পাবে ৩ কোটি ৪১ লাখ টাকার কাছাকাছি!


তবে যদি ইংল্যান্ড জিতে যায় এই অঙ্কটা বেড়ে প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা হয়ে যাবে।কেননা ষষ্ঠ স্থানের দল পুরষ্কার অর্থ পাবে ৪ কোটি ২৪ লাখ টাকা প্রায়,তার সাথে অংশগ্রহনের জন্য ১ কোটি ৫১ লাখ টাকা পাবে বাংলাদেশ, পাশাপাশি এক ম্যাচে ড্র নিয়ে শেষ করায় আরো ২০ লাখ টাকার বেশি যুক্ত হবে,সব মিলে প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকার কাছাকাছি অর্থ নিয়ে ফিরতে পারবে টাইগাররা,তবে সেজন্য সাউথ আফ্রিকার বিপক্ষে হারতে হবে ইংল্যান্ডকে।

আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। তবে এটা শুধুই প্রাইজ মানি,এর সাথে যুক্ত হবে আরো বেশ বড় একটি অঙ্ক!

আসরটির রানার্স আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকার অর্থ পুরস্কার। তাদের অর্থের সাথেও যুক্ত হবে আরো অর্থ।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পরাজিত দুই দলকে ৫ লাখ ৬০ হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। যার অর্থ প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা পাবে অন্তত সেমিফাইনাল নিশ্চিত করা দল। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। 
সপ্তম ও অষ্টম অবস্থানে শেষ করা দলের জন্যও আছে প্রাইজমানি। এই দুই অবস্থানে থাকা দল ১ কোটি ৭০ লাখ টাকার মতো অর্থ পুরস্কার পাবে। তবে এগুলো শুধুই প্রাইজমানি,এর সাথে তাদের পকেটে আরো একটি বড় অঙ্ক ঢুকবে।


টুর্নামেন্টে অংশ নেওয়ার ফি দেওয়া হবে প্রতিটি দলকে। যা ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার কাছাকাছি। 
এছাড়া গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here