পুরো মৌসুমেই খেলেছেন ৪৩০ মিনিট! অর্থাৎ ম্যাচের হিসেবে ৫ ম্যাচও খেলেননি পুরো টাইম একত্রিত করলে,মাত্র ৪ ম্যাচ শুরুর একাদশ ছিলেন তাতেই করেছেন ৬ গোল! নিঃসন্দেহে বলা যায় এন্দ্রিক ম্যাচ খেলেন কম গোল করেন বেশি।এর আগে ব্রাজিলের খারাপ সময়ে কোপার আগে দলের ভরসা ছিলেন, আর এবার মাদ্রিদের খেলোয়াড়রা যখন বেশিরভাগ সময়ে স্কোয়াডের বাহিরে ছিলেন তখন রিয়াল বেতিসের হয়ে একমাত্র গোল করে দলকে জেতালেন!
সেমিফাইনালের প্রথম লেগে খেলাটি হয়েছে রিয়াল বেতিসের মাঠে।সেখানে প্রথমেই ভালো সুযোগ পায় সোসিয়াদ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে এক সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তাকেফুসা কুবো, ফিরতি বল পেয়ে তার নেওয়া কোনাকুনি শট ঠেকান লুনিন।
১৯তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্দ্রিক। নিজেদের অর্ধ থেকে জুড বেলিংহ্যামের উঁচু করে বাড়ানো বল প্রথম স্পর্শে গতি কমিয়ে, বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই মৌসুমে কোপা দেল রেতে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন এন্দ্রিক, আসরে চার ম্যাচে তার গোল হলো মোট চারটি।
৩৫তম মিনিটে সোসিয়েদাদের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে ভিনিসিয়ুস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সফরকারীরা, তবে রেফারির সাড়া মেলেনি।
৪৩তম মিনিটে লুনিনের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাঁ দিক থেকে আন্দের বারেনেচেয়ার উঁচু শট এক হাতে ব্যর্থ করে দেন আসরে দলের সবকটি ম্যাচে গোলপোস্ট সামলানো ইউক্রেইনের এই গোলরক্ষক। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই রিয়াল শিবিরে হানা দেয় স্বাগতিকরা। ৪৯তম মিনিটে কাছ থেকে মিকেল ওইয়ারসাবালের হেড ফিরিয়ে দেন তিনি। ফিরতি বলে কুবোর শটও ঠেকান।
দুই মিনিট পর দ্বিতীয় গোল পেতে পারতেন এন্দ্রিক, কিন্তু তার শট ক্রসবারে বাধা পায়। ৮২তম মিনিটে বক্সের বাইরে থেকে বেলিংহ্যামের জোরাল নিচু শটে বল এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়াতে যাচ্ছিল, ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাঁচান গোলরক্ষক।
শেষমেশ ১-০ গোলের জয় দিয়েই সেমিফাইনালের প্রথম লেগ শেষ করলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ অনুষ্টিত হবে মাদ্রিদের ঘরের মাঠে,তাই বলাই যায় এক পা ফাইনালে দিয়ে রাখলো মাদ্রিদ।




