আগামী মাসেই পুর্ন হবে ১৮ বছর,এরপর যোগ দিবেন ইংলিশ প্রিমিয়ার লীগের বড় ক্লাব চেলসিতে।
তবে তার আগেই স্বপ্ন পুরন হতে যাচ্ছে উইলিয়ান স্তেভিওর! ব্রাজিলিয়ান মেসিনহো খ্যাত এই তরুন ফুটবলারের ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছে আগেই,তবে তখন নেইমি ছিলেন না দলে,তবে এবার নেইমারের সাথে একই স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইলিয়ান
তাই এই ডাক পাওয়াকে স্পেশাল হিসেবেই দেখছেন তিনি,তার ভাষায়…, “এবার ব্রাজিল দলে ডাক পাওয়াটা আমার জন্য বিশেষ কিছুই, কারণ নেইমার আমার আইডল। আমি যখন ছোট ছিলাম, তখন থেকে তাকেই আদর্শ মেনেছি। আমার কাছে তার ও বিশ্ব ফুটবলের অন্যান্য গ্রেটদের সাথে একই দলে থাকা অনেক আনন্দের উৎস। আমি তাদের সবার কাছ থেকে যতটা পারি শেখার চেষ্টা করব।”
প্রতিভাবান এস্তেভাও এই মৌসুমে আছেন বেশ ভালো ছন্দে। পালমেইরাসের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫ গোল। ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ বড় তারকাদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে এখনই। অনেকে তার খেলার ধরনের সাথে কিছুটা মিল পান নেইমারেরও।
ক্লাবে কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় দলে ডাক পেয়ে খুশি এস্তেভিও নিজেও।
তিনি বলেন,“ব্রাজিল জাতীয় দলের আবারও ডাক পাওয়া আমার জন্য খুব আনন্দদায়ক এক অনুভূতি। এটা দেখায় যে, পালমেইরাসে আমার কাজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় গর্বের ব্যাপার। আমার শৈশবের স্বপ্ন ছিল ব্রাজিল দলে খেলা।”
গতবছর ব্রাজিলের জার্সিতে সুযোগ পান উইলিয়ান,
অভিষেকের সময় এস্তেভিওর বয়স ছিল ১৭ বছর ১৩৫ দিন। চলতি শতাব্দীতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া সেলেসাওদের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। সব মিলিয়ে ব্রাজিলের হয়ে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন।
এই তালিকার শীর্ষে আছেন তিনটি বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে। ১৯৫৭ সালে তার অভিষেক হয়েছিল ১৬ বছর ২৫৭ দিন বয়সে।
অল্প বয়সে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া উইলিয়ানের গেম টাইম পাওয়া বেশ কঠিন, তবে প্রতিপক্ষ কলম্বিয়া-আর্জেন্টিনার বিপক্ষে শেষ দিকে নেমে খেলার গতি বাড়াতে পারেন এই ভবিষ্যত চেলসি তারকা!




