লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে আবারও তাসকিনকে প্রস্তাব দেয়া হয়েছে। বিসিবি যদি এনওসি দেন তাহলে পুরো এক মৌসুমের জন্য আইপিএল খেলতে যাবেন তাসকিন আহমেদ। এই খবর শুনে যারা খুশি হয়েছেন তাদেরকে আরও একটা খুশির সংবাদ দিচ্ছি, আইপিএল খেলতে পারেন মুস্তাফিজুর রহমানও। বেশ কয়েকদিন আগে কাটার মাস্টারকে নিয়ে আইপিএলের বেশ কটি দল আলোচনা করছিলো। কারো কারো দরকার ছিলো একজন লেফট আর্ম মিডিয়াম পেসার কারো আবার দরকার ছিলো ডান হাতি পেসার। তবে যাদের বাহাতি পেসারের সংকট তাদের একটা পক্ষ মুস্তাফিজের নাম প্রস্তাব করার সুযোগ রয়েছে। তবে এবার মুস্তাফিজের জন্য ডান হাত বাহাত কম্বিনেশন নয় সরাসরি আরসিবিতে খেলার সুযোগ আসতে পারে তাও আবার গোটা এক মৌসুমের জন্য।
ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে পেসার সংকট আছে, বেশ কটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দলটির ডান হাতি পেসার জশ হ্যাজেলউড ইঞ্জুরির কারনে ছিটকে গেছেন। ইকোনমিক্যাল এই বোলারকে খুইয়ে বেশ চাপে আছে কোহলির দল। আর এমন অবস্থায় মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে বেঙ্গালুরু। যেহেতু তাঁকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, সেহেতু বাহাতি ডেথ ওভার স্পেশালিষ্ট এই পেসারকে দলে ডেকে নিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরসিবিতে মুস্তাফিজের খেলার ব্যাপারে নিশ্চয়তা না আসলেও তাসকিনের ব্যাপারে বেশ সরব আলোচনা চলছে। বেশ কবার আইপিএলে সুযোগ পেয়েও খেলতে পারেননি। তবে এবার আর সুযোগ মিস করতে চাইবেন না। যে করে হোক এনওসি নিবেন বোর্ড থেকে। কেননা এতবার আইপিএল থেকে ডাক আসছে তার কাছে, কিন্তু একবারও যেতে পারেননি এনওসির জন্য। এবারও যদি যেতে না পারেন তাহলে হয়তো কখনো আইপিএলেই খেলা হবে না। কেননা তাসকিন তার পিক টাইমে আছেন, তিন ফরম্যাটেই ভালো করছেন। নতুন বলে তার উইকেট টেকিং এ্যাবেলিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যার কারনে এই পেসারকে নিয়ে আশা করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আইপিএলে তাসকিন আরও আগেই খেলতে পারতেন এনওসি পেলে, কিন্তু এনওসি তিনি পাননি। তবে এবার পরিবর্তন হওয়া ক্রিকেট বোর্ড থেকে তাসকিনের জন্য সুখবর আসতে পারে। হতে পারে বহুল কাঙ্ক্ষিত আইপিএলে বল হাতে আলো ছড়ানোর সুযোগ। যে সুযোগ পেতে অনাপত্তিপত্র ই তাসকিনের একমাত্র বাঁধা। আশা করা যায় তাসকিন সুযোগ পাবেন। কেননা লক্ষ্ণৌ ও তাসকিনের এই প্রস্তাব নতুন নয়, অবশ্য আইপিএলের সময় ঘনিয়ে আসছে বলেই আবারও আলোচনায় এসেছে এই খবর।
তাসকিন কখনো আইপিএল না খেলায় তার দল পাওয়া না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে ৫ দলে ৭ বার আইপিএল খেলা ফিজ এবারই প্রথম নিলাম থেকে দল পাননি। তবে আশা করা যায় সরাসরি চুক্তিতে ফিজকে দলে নেয়া হতে পারে। আর সেই সম্ভাবণার তালিকায় আরসিবিকে উড়িয়ে দেয়া যায় না।




