Homeক্রিকেটআরো এক আইসিসি টুর্নামেন্ট, আরো এক শিরোপা;নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত!

আরো এক আইসিসি টুর্নামেন্ট, আরো এক শিরোপা;নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত!

- Advertisement -spot_img

আরো একটি আইসিসির টুর্নামেন্ট, আরো একবার ফাইনালে হার দেখলো নিউজিল্যান্ড, আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরো একবার শিরোপা ঘরে তুললো ভারত দল!
শুরুতে দুর্দান্ত ব্যাটিং নিউজিল্যান্ডের, তবে পরে ঘুরে দাঁড়ানো বরুন কুল্পদীপদের।শেষমেশ ব্রাসওয়েলে ভর করে ২৫২ রানের টার্গেট দেয় ভারত,
তবে ওপেন করতে নেমে শুরুতেই বড় পার্টনারশিপ গড়ে রহিত শুবমান।৫০ বলে ৩১ করে গিল,এরপর এক রানেই আউট হয় কোহলি।তবে ৮৩ বলে ৭৬ রান করেন অধিনায়ক রহিত।


মিডলে শ্রেয়াসের ৪৮ এরপর রাহুল-পান্ডিয়ার ফিনিশিংয়ে শিরোপা ঘরে তুললো ভারত!এর আগে
শুরুটা খারাপ ছিল না কিউইদেরও, আক্রমণাত্মক ব্যাটিংয়ে অষ্টম ওভারেই ওপেনিং জুটিতে যোগ হয় ৫৭ রান। ওপেনার উইল ইয়াংকে ফেরান বরুণ চক্রবর্তী। অপরপ্রান্তে অবশ্য মেরে খেলছিলেন রাচিন রবীন্দ্র। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। পাওয়ার প্লের পরের ওভারেই তাকে বোল্ড করেছেন আরেক স্পিনার কুলদীপ যাদব। মূলত ভারতের স্পিনই ভোগাচ্ছিল তাদের। পরের ১০ ওভারে কেবল ৩২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের পর ১৩.২ ওভারে ৩৯ রান তুলতেই দলটি হারায় ৩ উইকেট। 
দলের ৭৫ রানের সময় কুলদীপকে ক্যাচ দিয়ে ফিরেছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন। দলীয় শতরান পার হওয়ার পর টম ল্যাথামও টিকতে পারেননি। ১৪ রানে তাকে বিদায় দেন রবীন্দ্র জাদেজা। 

দলকে উদ্ধার করেন মিচেল ও ফিলিপস। সাত বলের মধ্যে দুজনে রোহিত শর্মা ও শুবমান গিলের হাত ফসকে জীবন পেলেও ৫৭ রানের জুটি গড়ে থামতে হয়। দলীয় ১৬৫ রানে ফিলিপস বিদায় নেন।

৩৫তম ওভারে মিড উইকেটে রোহিত ৪০ রানে মিচেলের ক্যাচ ফেলেন। পরের ওভারের শেষ বলে ২৭ রানে ফিলিপস ডিপ মিড উইকেটে গিলের হাত গলে বেঁচে যান। তবে সুযোগ পাওয়া ইনিংসকে বেশি টানতে পারেননি তিনি।

৪২তম ওভারে মিচেল ৯১ বলে ফিফটির দেখা পান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের মন্থর ফিফটি।
শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ক্যামিও ইনিংসে নিউজিল্যান্ড আড়াইশ করে। ইনিংসের এক বল বাকি থাকতে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করেন এই ব্যাটার। ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল।তবে সেই রানে রক্ষা হয়নি কিউদের শিরোপা!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here