Homeক্রিকেটরহিত শর্মারা কখনো বুড়ো হননা,কখনো দলের বোঝা হননা..

রহিত শর্মারা কখনো বুড়ো হননা,কখনো দলের বোঝা হননা..

- Advertisement -spot_img

বয়সটা ৩৭! স্লো পিচে যখন একের পর এক চার ছয় মারছিলেন কেইবা বলবে একথা?কতবার বলা হলো রহিত আর চলেনা,তবে রহিত কোনো নাটকের ধারধারিনা,প্রতিবার প্রমান করেছেন শুধু চলেনই না রহিত বরং এখনো ছুটে চলেন!
এই যেমন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের কথাই ভাবুন!


উদ্বোধনী জুটিতে শুভমান গিলের সঙ্গে মিলে রোহিত তোলেন ১০৫ রান।গিল যখন একের পর এক বল ডট দিচ্ছিলেন,সেখানেই চল্লিশ বলে নিজের হাফ সেঞ্চুরি করেছেন রহিত তাও পাওয়ার প্লের এক বল পরেই! এরপর খানিকটা ব্যাকফুটে চলে যায় ভারত। হারায় দ্রুত উইকেট। মিচেল স্যান্টনারের বলে গ্লেন ফিলিপসের আরেকটি দুর্দান্ত ক্যাচে পরিণত হন গিল। ৫০ বলে ৩১ করেন তিনি।

ওয়ানডাউনে নেমে টিকতে পারেননি কোহলি।মাইকেল ব্রেসওয়েলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন তিনি। ইনিংসে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কোহলি। তবে, সেটি আউটই হওয়ায় তাকে ফিরতে হয় সাজঘরে। করেন ২ বলে ১ রান।কিন্তু ঠিকই
একপ্রান্তে ব্যক্তিগত শতকের দিকে ছুটছিলেন রোহিত। তবে, থামতে হয় ভারতীয় অধিনায়ককেও। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করে রাচিন রবীন্দ্রের বলে টম লাথামের স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন রোহিত!রহিত দলের অধিনায়ক, ঠিকই জানেন ধীরে ধীরে উইকেট আরো মন্থর হবে,মিডেল বা শেষদিকে রান তুলতে আরো কঠিন হবে,তাই কাজের কাজটুকো টপ ওয়ার্ডারের পক্ষে করে যান তিনিই!


৩৭ বছর বয়স হলেও যখন দলে এসেছেন রহিত,তখন ভারত দল কিংবদন্তিদের কারখানা,তাই কখনো দল থেকে বাদ পরেছেন,কখনো মিডেল ওয়ার্ডার সামলেছেন,ওয়ানডেতে এখনো ওপেন করলেও এইতো কিছুদিন আগেও এক ফরম্যাটে তরুন জেইসওয়ালের কাছেও নিজের পজিশন ছেড়েছেন রহিত! বিশ হাজার আন্তর্জাতিক রান করা হিটম্যানতো অবশ্য দেশের জন্য খেলেন,ব্যাক্তিগত অর্জন কিংবা পজিশনের জন্য নয়,অবশ্য কিংবদন্তিরাতো এমনই হন….

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here