লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রিমিয়ার বোলার মায়াংক ইয়াদাভ চোটে পরেছেন। আইপিএলের শুরুতেই এই পেসারকে পাওয়া নিয়ে বেড়েছে শংকা। তবে আশার আলো জ্বলে উঠেছে তাসকিনকে নিয়ে। যে লক্ষ্ণৌ নিয়ে এতো এতো কথা হচ্ছিলো তাসকিনকে পেচিয়ে সেই লক্ষ্ণৌ আবারও আলোচনায় এসেছে এবং সাথে করে নিয়ে এসেছে তাসকিন আহমেদ।
১১ কোটি রূপি দিয়ে কেনা হয়েছিলো মায়াংক কে কিন্তু আইপিএল শুরুর মাত্র ১১ দিন আগে এই পেসার পরেছেন ইঞ্জুরিতে। শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত আইপিএল থেকে দূরে থাকতে হবে এই পেসারকে। যে কারনো জায়ান্টস টিম খুঁজছে এমন একজন পেসারকে যিনি ভ্যারিয়েশনের সঙ্গে এ্যাকূরেসিতে শতভাগ দিতে পারবেন। আর এমন বোলার আছেই হাতে গোনা কয়েকজন, আর যারাও আছেন তাদের প্রায় বড় একটা অংশ আইপিএলে খেলছেন। আইপিএলের বাইরে আছেন কেবল তাসকিন আহমেদ।
এর আগেও তাসকিনকে নিয়ে আইপিএলের দল গুলোর মধ্যে বেশ গুঞ্জন উঠেছিলো, লক্ষ্ণৌতে তাসকিন খেলবেন। কিন্তু সে গুঞ্জন কেবল মুখে মুখেই ছিলো কাগজে কলমে এর তেমন ভিত্তি ছিলো না। তবে এবার সম্ভাবণা সত্যি হওয়ার পথেই হাটছে। আর সেই সম্ভাবণার চূড়ান্ত রূপ হয়তো স্বয়ং তাসকিন আহমেদ।
মায়াংক ইয়াদাভ ইঞ্জুরিতে পরেছে এই খবর প্রকাশ করেছে ইএসপিএন ক্রিক ইনফো, আরও বলেছে দৈনিক আনন্দ বাজার পত্রিকা। গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য সোর্স থেকেই জানা গেছে মায়াংক ইঞ্জুরিতে আছেন। তার এই ইঞ্জুরি থেকে ফিরে আসার সম্ভাবনা কিংবা বাস্তবতার মুখ দেখার জন্য অপেক্ষা করতে হবে হাফ অব টুর্নামেন্ট পর্যন্ত। ততদিনে লক্ষ্ণৌয়েরও টুর্নামেন্ট টিকে থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে। তবে এর আগেই মায়াংকের রিপ্লেস পেসার দলে নিতে হবে। আর সেই নামটা নিশ্চয়ই তাসকিন আহমেদ।
১১কোটি রাপিতে দলে ভেরানো এই পেসার পুরোপুরি সার্ভিস দিতে না পারলে ভুগবে জায়ান্টস টিম, কিন্তু এমনটা তারা হতে দিবে না। ভালো পেসার অবশ্যই দলে নেয়ার চেষ্টা করবে। আর এক্ষেত্রে অভিজ্ঞ এবং পারফর্মার খুজবে লক্ষ্ণৌ, তাসকিন আহমেদ ই হতে পারেন বেস্ট পসিবল অপশন।
তবে প্রশ্ন আসতে পারে ময়াংক ইয়াদাভ তাঁর দলে লোকাল পেসার হিসেবে খেলবেন ফরেন কোটায় খেলা তাসকিনকে কিভাবে মায়াংকের জায়গায় খেলানো হবে? উত্তরটা একটু ভিন্ন ভাবেই দিতে হবে, মায়াংক লোকাল বোলার হলেও তিনি দলটির প্রিমিয়ার বোলার, তার রিপ্লেস হিসেবে প্রিমিয়ার কাউকে খোঁজ করা হবে তাসকিনকে নিলে মেইন রোলে খেলানো যাবে। যেমন অভিজ্ঞ তেমন গুণী। লক্ষ্ণৌয়ের চাওয়ার সাথে মিল রেখে তাসকিনকেই দলে ভেরাতে পারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।




