Homeফুটবলবার্সেলোনায় যাচ্ছেন সালাহ!

বার্সেলোনায় যাচ্ছেন সালাহ!

- Advertisement -spot_img

এই মৌসুমে ব্যালন ডি অর জয়ের সবচেয়ে দুই নিকট প্রতিদ্বন্দ্বী মোহম্মদ সালাহ ও রাফিনহা। একদিন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ঝলক দেখালে তাকে পরেরদিন ছাড়িয়ে যান মোহম্মদ সালাহ। এই মৌসুমে ৫০ এর অধিক গোল এসিস্ট সালাহ এর। রাফিনহার গোল এসিস্ট সালাহ এর তুলনায় কম হলেও ৪২ গোল এসিস্ট নিয়ে তিনিও লড়াই করছেন। এছাড়া বড় ম্যাচে পারফর্মেঞ্চ ও ম্যাচ ইম্প্যাক্টে তিনিও দাগ কেটে যাচ্ছেন। সব মিলিয়ে তাই ব্যালনের রেসে কঠিন লড়াই এই দুইজনের মাঝে।

তবে কেমন হবে যদি এই দুইজন থাকেন একই ক্লাবে? আলাদা আলাদাভাবে লড়াই করা এই দুইজনকে লড়াই করতে দেখা যেতে পারে একই সাথে। এমন সম্ভাবনাই দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে। রাফিনহার সাথে একই ক্লাবে দেখা যেতে পারে মিশরের মোহম্মদ সালাহকে। শুধু রাফিনহা না, ইয়ামাল, লেওয়ান্ডোয়েস্কি, পেদ্রিদের সাথেও দেখা যেতে পারে সালাহকে। অন্তত এমনটাই চান এই মিশরীয় তারকা।

সাম্প্রতিক সময়ে ইএসপিএন, ফোর্বস সহ নানা গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে। সেখানে ডি স্পোর্টস এর বরাদ দিয়ে তারা বলেছে মোহম্মদ সালাহ নিজেকে কাতালান ক্লাবটিতে প্রস্তাব করেছে। ৩২ বছরের সালাহ বিনামুল্যে আসতে চান বার্সেলোনায়।

শুধু তাই নয়, বার্সেলোনায় খেলতে বেশি বড় ডেডিকেশন দেখাতে চান সালাহ। বর্তমানে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়। সালাহ সেটা জানেন, জানেন দেখেই নিজের বেতন ভাতা কমাতে চান বার্সেলোনায় আসার জন্য। লিভারপুলে সালাহ আয় করেন বাৎসরিক ১৫ মিলিয়ন ইউরো। বার্সেলোনায় যাওয়ার জন্য সেটা কমাতে রাজি সালাহ। এমনকি সৌদি ক্লাব আল শাবাব থেকে পাওয়া ৫০ মিলিয়নের প্রস্তাব ছাড়তেও রাজি এই তারকা।

তবে সালাহকে আনবে কিনা বার্সেলোনা, এটা এখনও জানা যায়নি। সালাহ এর পজিশনে লামিন ইয়ামাল আছেন দলে। তবে একাধিক পজিশনে খেলতে পারেন সালাহ। তাছাড়া সালাহ এর যা ফর্ম তাতে তাকে নিতে চাইবে যেকোন দল। এছাড়া সালাহ আসলে লেওয়ান্ডোয়েস্কির বদলে তাকে সুযোগ দিতে পারে বার্সেলোনা। সব মিলিয়ে আছে অনেক যদি কিন্ত।

তবে এই মিশরীয় তারকা আসলে লা লীগা হবে আরো জমজমাট। রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সাথে দেখা যাবে মোহম্মদ সালাহ এর লড়াই। একদিকে রাফিনহা, ইয়ামাল, সালাহ এর সাথে অন্যদিকে বেলিংহাম এমবাপ্পে ভিনিসিয়াস। আবারো যেন লা লীগার এই দুই ক্লাব কেড়ে নিতে পারে সব স্পটলাইট। সেটা কতটা কার্যকর হয়, তা দেখা যাবে আগামী দিনেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here