Homeক্রিকেটইচ্ছের বিরুদ্ধে গিয়েই অবসর নিলেন বরাবর অবহেলিত মাহমুদউল্লাহ রিয়াদ!

ইচ্ছের বিরুদ্ধে গিয়েই অবসর নিলেন বরাবর অবহেলিত মাহমুদউল্লাহ রিয়াদ!

- Advertisement -spot_img

সে যেন প্রদীপের নিচের অন্ধকার।চারপাশটা আলোয় আলোকিত করে,নিজে হলেন আমাবস্যার আধার।
কখনো টপ ওয়ার্ডারে ভালো করে,পজিশন পেয়েছেন মিডলওয়ার্ডারে।মিডেল ওয়ার্ডারে ভালো করে দায়িত্ব পরেছে ফিনিশার হিসেবে।
দলের পিঠ যখন দেয়ালে,তখনি রিয়াদ হয়েছেন রক্ষাকর্তা।
ঠান্ডা মাথার রিয়াদই সোনালী সময়ের বড় নায়ক।
তবে লাভ কি? অপমানিত হয়ে সাদা পোশাকটাকে বিদায় বলেছিলেন রাগে আর ক্ষোভে।টুয়েন্টিটা বিদায় নিয়েছিলেন রোষানলে পরে,আর আজ ওডিয়াইকেও বিদায় বললেন তিনি!
অথচ তার সর্বশেষ ৫ টি ইনিংসের রান,৪,৮৪,৬২,৫০ ও ৯৮! অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগের এল ম্যাচে খারাপ করেছেন তার আগের ৪ ম্যাচেই অর্ধশতক হাকিয়েছেন,অথচ তিনিই কিনা চেষ্টা করেও পারলেন না,মাঠ থেকে বিদায় নিতে!

ফেসবুক পোস্টে রিয়াদ শেষের দিকে লিখেছেন,
“সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, তবে আপনাকে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়!”
অর্থাৎ বিদায়টা চেয়ে ইচ্ছেমতো হয়নি রিয়াদের তা’তো অনেকটাই নিশ্চিত! অবশ্য মেনে নেওয়ার গুনটা রিয়াদের সেই শুরু থেকেই আছে!

সিনিয়র হিসেবে বার্তি সুযোগতো দূরে থাক,বারবার বলির বস্তু বনে গিয়েছেন রিয়াদ।
ক্যারিয়ারের শেষ সময়ে এসে যখন দলের উপর নিজের অধিকার খাটাবে ঠিক তখনই তাকে রাখা হয়েছে সাইড বেঞ্চে।২০১৯ সালে কয়েকটি ম্যাচে খারাপ খেলার কারণে তাকে দল থেকে বাদ পরতে হয়।


অথচ বারবার নিজেকে সে প্রমাণ করেই গেছে যোগ্য হিসেবে।
২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের সেরা সাফল্য। সেবার তার মোট সংগ্রহ ছিল, ৩৬৫ রান। সেখানে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেন তিনি। পুরো টুর্নামেন্টে সেবার মাত্র ছয় ম্যাচ খেলে ৭৩.০০ গড়ে ৩৬৫ রান করেছিলেন মিস্টার সাইকেন্ট কিলার।


আইসিসির বিভিন্ন ইভেন্টেই তিনি দিয়ে থাকেন বাঘের হুংকার। ২০১৫ সালের ন্যায় ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও পরিচয় দিয়েছেন নিজের জাতের।সেবার কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানকে সাথে নিয়ে ক্রিকেটের বইয়ের পাতায় গল্প লিখলেন। গড়েছেন আইসিসির যে কোনো ইভেন্টে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রান ২২৪ তোলার রেকর্ড।২০২৩ বিশ্বকাপেও দলের একমাত্র রান করা ব্যাটার ছিলেন তিনি,
নিদহাস ট্রফিসহ অসংখ্যবার নিজেকে প্রমাণ করেছে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে।


তাই হয়তো নামের পাশে লাগানো হয়কখনো ‘মিস্টার রিলায়েবল’ কখনো বা ‘কুলেস্ট প্লেয়ার’, কখনো বা ‘সাইলেন্ট কিলার’।
মানুষের দেওয়া এই নাম প্রাপ্তি তার। তবে শেষ বয়সে যতটা বুলিং হয়েছেন রিয়াদ,তার প্রাপ্য হয়তো তিনি ছিলেন না।
তবে তাতে কি,হায়ে জোর না থাকলে কদরও থাকে না।

ঐ রিয়াদের মতো করেই বলতে হয়,সবসময় সবকিছুর শেষ সুন্দর হয়না,…..তবুও মেনে নিতে হয়,এগিয়ে যেতে হয়!
রিয়াদ আপনি এগিয়ে যান,বাচুন ক্রিকেট প্রেমিদের মনে!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here