Homeফুটবলসালাহ'র বিদায়, ব্যালন জয়ে এগিয়ে গেলেন রাফিনহা!

সালাহ’র বিদায়, ব্যালন জয়ে এগিয়ে গেলেন রাফিনহা!

- Advertisement -spot_img

লড়াইটা ছিল দ্বিমুখী। যে লড়াইয়ে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখার সুযোগ ছিল না। এই মৌসুমে রাফিনহার ইম্প্যাক্ট অনেক। এটাকিং মিডফিল্ড হোক বা লেফট উইঙ, নিজেকে নতুনভাবেই আবিষ্কার করেছেন এই ব্রাজিলিয়ান। যে কারণে এই মৌসুমে রাফা ম্যাজিক থামছেইনা। অপরদিকে মোহম্মদ সালাহও কম যাননি। মৌসুম শেষ হবার অনেক আগেই এই দুইজন গোল এসিস্টের রেকর্ড করে গেছেন। আর সেখানেই এই দুইজনের মাঝে ছিল আগামী বছরের ব্যালন ডি অরের লড়াই।

সে লড়াইয়ে কিঞ্চিত হলেও এগিয়ে ছিলেন মোহম্মদ সালাহ। ৪২ ম্যাচে ৫৪ গোল এসিস্ট, মেসি রোনালদো বাদে এমন পরিসংখ্যান যে বিরল। এর বাইরে ইপিএলে খেলেন, লীগে সবার সেরা লিভারপুল। চ্যাম্পিয়নস লীগের গ্রুপ স্টেজেও দলটি শীর্ষে থেকে উঠে পরের রাউন্ডে। এছাড়া গোল ও এসিস্ট করা থামাতেই পারছেন না সালাহ, এই মিশরীয় নিজের সাম্রাজ্য করতে চেয়েছেন বিস্তৃত।

তবে সেই সাম্রাজ্যের অনেকটাই পতন হলো। দাপট দেখিয়ে শেষ ১৬ তে আসা লিভারপুলকে ধরিয়ে দেওয়া হলো বিদায়ের টিকিট। শেষ ১৬ তে দলের মত নিস্প্রভ ছিলেন মোহম্মদ সালাহও। দুই লেগে সালাহ এর কোন গোল এসিস্ট নেই। এমনকি বলার মত কোন শট বা আক্রমণও করতে পারেননি এই অভিজ্ঞ তারকা। যার ফল ভোগ করতে হয় তার ক্লাবকে।

অপরদিকে চ্যাম্পিয়নস লীগের এই আসরে ১১ গোল তুলে নিয়েছেন রাফিনহা। নকআউটের প্রথম লেগে তার একমাত্র গোলে জয় নিয়ে আসে বার্সেলোনা। যা ১০ জনের বার্সা দলকে করে নির্ভার। ফিরে এসেও ঘরের মাঠে গোলের সুচনা করেন তিনি। ২ গোলের সাথে করেন ১ এসিস্ট। যেখানে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাফিনহা, সেখানে যেন নিজের সাথে দলকে ডুবালেন সালাহ।

যে কারণেই ব্যালন ডি অরের রেসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে ধরা যায় ব্রাজিলের রাফিনহাকে। এই বছর আন্তজার্তিক বড় টুর্নামেন্ট না থাকায় ক্লাবের ফল দিয়েই অনেকটা নির্ধারণ হবে এই পুরষ্কারজয়ীর নাম। আর সেখানে ক্লাবে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন রাফিনহা, তাতে সোনালী পুরষ্কার তার হাতে উঠার সম্ভাবনাই বেশি। তবে এবার দেখা যাক, আনপ্রেডিক্টেবল ব্যালন ডি অর শেষ পর্যন্ত কার হাতে উঠে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here