Homeফুটবলদেশের মাটিতে পা রেখেই ভারতকে হারানোর কথা দিলেন হামজা!

দেশের মাটিতে পা রেখেই ভারতকে হারানোর কথা দিলেন হামজা!

- Advertisement -spot_img

অবশেষে, সব প্রতিক্ষা শেষে বাংলার মাটিতে পা রাখলেন হামজা চৌধুরি। সোমবার দুপুরে বাংলাদেশের মাটিতে অবতরণ করেন এই মিডফিল্ডার । আর বাংলাদেশে নেমেই হামজা সমর্থকদের দেন আশার গল্প । কথা বলেন নিজ দেশের জয়ের ব্যাপারে, হারিয়ে দিতে চান প্রতিবেশী ভারতকে। এছাড়া নিজের প্রস্ততির কথা জানান হামজা চৌধুরি। সব মিলিয়ে চৌধুরিকে ঘিরে উচ্ছাস সমর্থকদের মাঝে, হামজা আসার পর দেখা গিয়েছে যার বাস্তবিক প্রতিফলন। হামজার বাংলাদেশে আসা ও তার জয়ের প্রত্যাশা দেখানো উক্তি নিয়ে

বাংলাটা পুরোপুরি রপ্ত করতে পারেননি। ইংল্যান্ডের জল হাওয়া খেয়ে বড় উঠা হামজা বাংলা বলেন ইংলিশ টানে। এর বাইরে আছে সিলেটের আঞ্চলিকতার টান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাই কিছুটা নাজুক হামজাকে দেখা যায়। সেই পরিস্থিতি থেকে বাচতেই কোনমতে কিছু বলে চালিয়ে দেন এই শেফিল্ডের তারকা ।

তবে যতটুকু যা বলেছেন, তাতেই তার আত্মবিশ্বাসের ফুলকি দেখা গিয়েছে। দেখা গিয়েছে বাংলাদেশের হয়ে তার স্বপ্নের প্রতিফলন । বিমানবন্দরে নেমে কোন হুঙ্কার দেননি হামজা। তবে নিজের প্রত্যাশাকেও ব্যাক্ত করতে ভুল করেননি। হাস্যোজ্জ্বল হামজা চৌধুরি সাংবাদিকদের তাই জানিয়ে দেন, ভারত বধ করতেই এসেছেন তিনি।

শেফিল্ডের হয়ে গতকাল ম্যাচ খেলেছেন। দারুণ ট্যাকেল করেছেন, ক্লিয়ারেন্স ব্লক করে দলকে এনে দিয়েছেন জয় ও ক্লিনশিট। সে ম্যাচ শেষেই এরপর বাসায় এসে ব্যাগ গুছিয়েছেন। ক্লাবে যে আপাতত দিতে হবে বিরতি। নতুন যাত্রার দিকে যেতে হবে এবার।

এর আগে ন্যাশনাল ব্রেকে জাতীয় দলের জন্য কোথাও যাওয়া হয়নি হামজার। সুযোগটা এবার এলো যেন তার। একই সাথে একটি দেশের ফুটবলের নতুন দ্বিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন তিনি। স্বাভাবিকভাবেই হামজা বিমানবন্দরে নামার পর তাই তাকে ঘিরে সাংবাদিকদের ছিল নানা প্রশ্ন।

সেখানে হামজার আত্মবিশ্বাসী জবাব, ভারতকে হারিয়ে দিতে এসেছেন তিনি। সাংবাদিকদের নিজের টোনে বলেন “ ইনশাল্লাহ আমরা উইন করুমু”। একই সাথে জানান ভারতকে হারাতে নিজেকে প্রস্তত করেই এসেছেন হামজা। দলের সাথে না থাকলেও ইপিএলে ম্যাচ খেলে নিজেকে যে শাণিয়ে নিয়েছেন হামজা, সেটাই দিলেন জানান। সেখানে নিজের প্রস্ততির প্রশ্নে হামজা বলেন “ আমার প্রাক্টিস আছে। “।

একই দিনে আগামী দুই ম্যাচের ফলাফল নিয়েও কথা বলেন হামজা। সেখানে ভারতের বিপক্ষে দুই ম্যাচেই জয় পেতে চান দেশের ফুটবলের সবচেয়ে বড় এই ব্রান্ড। হামজা বলেন ‘“ভারতের বিপক্ষে দুই জয় পাব এবং সামনে এগিয়ে যাব “।

হামজা চৌধুরিকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখছিল দেশের কোটি ভক্তরা। আর হামজা বাংলাদেশে আসার পর সেই স্বপ্নের কথা স্মরণ করলেন তিনি নিজেই। এই দুইয়ের ইচ্ছা ও স্বপ্ন পুরণ হয়ে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক, লাল সবুজদের সমর্থন করা প্রতিটি ফুটবল ভক্তের চাওয়া এটাই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here