অবশেষে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তি পত্র চেয়েছে নাহিদ রানা এবং রিশাদ হোসেন। কদিন আগেও বিসিবি থেকে জানানো হয়েছিল তারা এনওসির জন্য আবেদন করেননি। শেষ পর্যন্ত দুজনই আবেদন করেছে পিএসএল এ খেলার জন্য। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে।রিশাদ হোসাইন লাহোর ক্লানদার্সে! দুজনের জন্যই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথমবারের মতো।
তবে এর আগে রিশাদের জন্য ডাক এসেছিল কিছু টুর্নামেন্ট থেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগ ব্যাস। তবে কোথাও অংশগ্রহণ করা হয়নি তার। বিপিএলের জন্য বিগ ব্যাসকে মিস করে গেছেন তিনি। নাহিদ রানার জন্য এটাই প্রথম কোন ফ্রান্চাইজি থেকে ডাক আসা। তবে শেষ পর্যন্ত সবকিছুর নির্ভর করছে বিসিবির এনওসির উপর।
বাংলাদেশীদের জন্য কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ডাক আশা একটু স্পেশাল। কারণ চাইলেই সচরাচর যেকোনো টুর্নামেন্ট থেকে তাদেরকে ডাক আসেনা। নাহিদ রানা তরুণ সেনসেশন! নিজের গতি দিয়ে মুগ্ধ করেছেন পুরো বিশ্বকে। এর জন্য আলাদাভাবে নজর কারে দলগুলোর। শেষ পর্যন্ত পি এস এল এ এবারের আসরে পেসোয়ার জালমির হয়ে গতির ঝড় উঠাতে দেখা যেতে পারে তাকে। অপরদিকে রিশাত হোসেনের লেগ স্পিন
বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সবখানেই পারফর্ম করেছেন। আর তাতেই ফ্রাঞ্চাইজিদের নজরে আসতে শুরু করেন তিনি। একের পর এক দরজা খুলতে থাকে তার জন্য। অবশ্য এখন পর্যন্ত কোন টুর্নামেন্টেই অংশগ্রহণ করা হয়নি তার।
তবে কি এবার নাহিদ রানা এবং রিশাতকে ছাড়পত্র দিতে যাচ্ছে বিসিবি? ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করলে অভিজ্ঞতার ফান্ডারকে সমৃদ্ধ করা যায়। বিভিন্ন দেশের বড় বড় খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করে অভিজ্ঞতার ঝুলিটাকে একটু পোক্ত করা যায়। জান আন্তর্জাতিক ক্রিকেটে কাজে লাগানো যায়।
তবে সব কিছু নির্ভর করছে যে বিসিবির উপর। তারা কি ভাবছেন সেটার উপর। তবে বাংলাদেশীদর্শক সমর্থকরা নিঃসন্দেহে তাদেরকে বাহিরের লিগগুলোতে খেলতে দেখতে চায়।সময় বদলেছে বোর্ডে এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে কি নাহিদ এবং রিশাদ হোসেন কে পিএসএল ট খেলার সুযোগ করে দিবে এবার মৌসুমের জন্য?
সে উত্তর হয়তো জানা যাবে খুব শীঘ্রই।




