Homeক্রিকেটওয়ার্নারের সাথে লিটনের ওপেনিং পার্টনারশিপ, পিএসএল-এ কবে মাঠে নামবেন লিটন?

ওয়ার্নারের সাথে লিটনের ওপেনিং পার্টনারশিপ, পিএসএল-এ কবে মাঠে নামবেন লিটন?

- Advertisement -spot_img

পিএসএলে লিটন ওয়ার্নার পার্টনারশিপ দেখার সুযোগ। করাচিও প্রকাশ করছে তাদেরকে। লিটনের সামনে ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ আসতে যাচ্ছে। করাচি কিংস লিটনকে ড্রাফট থেকে দলে নিয়েছে তাদের ওপেনিংয়ের কথা চিন্তা করে। ওয়ার্নার শান মাসুদদের সঙ্গে ওপেনিংয়ে খেলানোর জন্য বাংলাদেশ থেকে লিটনকে কিনে নিয়েছে করাচি কিংস। মাথায় ছিলো লিটনের ওপেনিং রোল, লিটন এই রোলের জন্য পারদর্শী এটা ভেবেই তাকে দলে নিয়েছে করাচি।

তবে হঠাৎ করে এই আলোচনার প্রসঙ্গ কেন টানলাম সেই প্রশ্ন করতে পারেন, উত্তরটা দিচ্ছি। করাচি কিংস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছে সেখানে দেখা যায় ওয়ার্নার সেইফার্ট শান মাসুদ সহ একাধিক তারকা ব্যাটারদের সঙ্গে লিটন দাসকেও রেখেছে। এবং জিজ্ঞেস করেছে কোন যুগল হতে পারে করাচির ওপেনিং পার্টনার। কমেন্ট বক্সে সে উত্তর জানানোর আমন্ত্রণ জানানো হয়েছিলো। আর সেখানেই একের পর এক মন্তব্য ভেসে বেড়াচ্ছিলো। কারো কারো মতে সেইফার্ট ওয়ার্নার, কেউ বলছিলো শান মাসুদের কথা। কারো কাছে আবার লিটন ওয়ার্নার জুটি বেশি পছন্দনীয়।

যদিও এখন পর্যন্ত পিএসএলের দল গুলো আনুষ্ঠানিক ভাবে মাঠে নামেনি প্রস্তুতির জন্য, তবে সোসাল মিডওয়া ক্যাম্পেইন শুরু করেছে তারা। আর সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে এমন একটি ফটোকার্ড আপলোড করে করাচি। আর সেই কার্ড নিজের স্টোরিতে শেয়ার করেন লিটন। লিটনের নিজেরও যে মনে ধরেছে তা বোঝা যাচ্ছিলো।

লিটনের সামনে নিজের ক্যারিয়ারের মোর ঘোরানোর সবচেয়ে বড় সুযোগ আছে, ২০২২ সালে লিটন যেভাবে পারফর্ম করেছিলেন সেই একই ধাচে যদি তিনি পারফর্ম করতে পারেন তাহলে তার ক্যারিয়ারের মোর ঘুরে যাবে। যা পিএসএলে গিয়ে করা সম্ভব। বড় বড় তারকাদের ছত্র ছায়ায় খেলতে পারবেন তিনি। নিজেকে আরও বুস্ট আপ করার সুযোগ পাবেন লিটন। পিএসএলে খেলে নিজেকে আরও পরিনত করতে পারবেন এই ব্যাটার, সেই সুযোগ তার সামনে আছে।

তবে লিটনের জন্য বড় চিন্তার জায়গা এনওসি, এনওসি ঠিকঠাক পেলে তার জন্য ফ্রি মাইন্ডে খেলা সম্ভব হবে। আর যদি এনওসি পুরো এক মৌসুমের জন্য না পান তাহলে ২টা সমস্যা দেখা দিতে পারে। প্রথমত এনওসি কার্যকর হওয়ার তারিখ কবে? যদি শুরু থেকেই পান তাহলে লিটনের জন্য ভালো ভালো করাচির জন্যও। আর যদি না পান তাহলে শুরুতেই যা হবে তা হলো লিটনকে ব্যাতিরেকে নতুন কাউকে লিটনের জায়গায় সুযোগ দিবে। ২য় সমস্যা হবে, ২ মের পর যদি এনওসি আসে তাহলে লিটনের উপর যথেষ্ট চাপ তৈরী হবে। কেননা তার জায়গায় যিনি সুযোগ পেয়েছেন তাকে ওভারটেক করে লিটনকে সুযোগ দেয়ার চান্স কম, দিলেও শর্ট টাইমের মধ্যেই বেনিফিট এনে দিতে হবে। পারলে ভালো আর যদি না পারেন লিটন তাহলে তাঁকে আইপিএলের মতো বেঞ্চে বসেই কাটাতে হবে।

তাই পিএসএল খেলা এবং এনওসি দুইটার মধ্যেই যথেষ্ট মিল থাকতে হবে। এক্ষেত্রে বিসিবির এনওসি প্রক্রিয়াটা লিটনের ফেভারে আসলে লিটনের জন্য সুবিধা হবে। লিটন জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে পিএসএল খেলতে চাইতে পারেন অবশ্য জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে পিএসএল খেলাটাই বেছে নেয়ার যথেষ্ট কারন আছে লিটনের সামনে। ফ্রাঞ্চাইজ লিগ খেলা ক্রিকেটারদের জন্য আর্থিক, মানসিক এবং ক্রিকেটীয় দিক হিসেব করলে বেশ উপকার হয়। দেখা যাক এনওসি পান কি না লিটন পেলেও সেই সময়টা কখন হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here