তাসকিনের ব্যপারে এতদিন যেটা গুঞ্জন ছিল! সেটা এখন দৃশ্যমান। তিনি নিজের মুখেই স্বীকার করেছেন আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস থেকে তার এভেইলএবিলিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। রিপ্লেসমেন্ট খেলোয়াড় দরকার পরলে বোর্ড এনওসি দিবে কি না! বোর্ডের সাথেও কথা হয়েছে তার যদি কারো সুযোগ আসে তবে এনওসি দিবে বোর্ড।
আইপিএল বেশ লম্বা টুর্নামেন্ট এখানে খেলোয়াড়দের ইনজুরির প্রবণতা থাকে। তাসকিনকে হয়তো বিকল্প অপশন হিসেবে চিন্তা করেছে লখনৌ। এর আগেও লখনৌ থেকে অফার পেয়েছিলো তাসকিন!
সে যাত্রায় এনওসি,নো জটিলতায় খেলা হয়নি তার। এবার যদি মাঝপথে ডাক আসে। তবেই তাকে জনপ্রিয় এই আসরে দেখা জাবে।
গত কয়েক বছরে তাসকিন তার পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। গতি, আগ্রাসন, বাউন্স—সব দিক দিয়েই তিনি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আদর্শ এক বোলার।
তবু আইপিএলের দরজা তার জন্য এখনো পুরোপুরি খোলেনি।কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। লখনৌ সুপার জায়ান্টস এবার তাসকিনকে বিকল্প হিসেবেই বিবেচনা করছে।
যদি শেষ পর্যন্ত ডাক আসে, তবে দেরি না করেই ভারতের বিমান ধরবেন তিনি! তাসকিনের এই সুযোগ পাওয়া শুধু তার জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় একটা অর্জন হতে পারে। বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ তার হাতের নাগালেই।
এবার হয়তো আইপিএলের মঞ্চে বাংলাদেশের এই গতি তারকার দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আইপিএল শুধু একটি ফ্র্যাঞ্চাইজি লিগ নয়, বরং বড় মঞ্চে নিজেদের প্রমাণের জায়গা। তাসকিন যদি সুযোগ পান, তবে শুধু ব্যক্তিগত ক্যারিয়ার নয়, দেশের ক্রিকেটকেও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার পারফরম্যান্সের ওপর।
এখন সব নজর লখনৌ সুপার জায়ান্টসের দিকে—তারা কবে আনুষ্ঠানিকভাবে ডাক পাঠায়।বাংলাদেশি ক্রিকেটভক্তরা অপেক্ষায় আছেন সেই মাহেন্দ্রক্ষণে, যখন আইপিএলের মঞ্চে দেখা যাবে তাসকিন আহমেদকে, আগুনঝরা স্পেলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ বিধ্বস্ত করতে।




