খবরের পাতা ছাপা হয়ে গেছে হাতে হাতেও বিলি হয়ে গেছে, বিক্রি হওয়া পাতায় খবর ছাপা হয় নি তামিম অসুস্থ। তাতে কি, মুহুর্তেই জেনে গেছে গোটা বিশ্ব তামিম যে অসুস্থ। শ্রী লংকার লাসিথ মালিঙ্গা, আইপিএলের দল কোলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশের মাশরাফি সহ সবার ই এক সুর তামিমের জন্য প্রার্থনা। তামিমকে ফিরিয়ে আনার জন্য এক স্রষ্টার কাছে সবার আকুতি।
জেনে গেছেন তামিম অসু্স্থ হয়েছেন, ক্রিকেটের মানুষ টা ক্রিকেট ছেড়ে হসপিটালের বেডে এমনভাবে সুয়ে আছেন যেন প্রাঞ্জল তামিম নয় অন্য কেউ। কিন্তু সত্যটা হলো সুয়ে থাকা ব্যক্তিটি তামিম ইকবাল।
সকাল বেলা যিনি মা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বিকেএসপি গিয়েছেন ক্রিকেট ম্যাচ খেলতে। কিন্তু ম্যাচ আর খেলা হলো কই টস করে ফিরে আসতে না আসতেই বুকে ব্যথা শুরু। হসপিটালে যাওয়া সেখান থেকে ফিরে আসা পরিবারবর্গের ছুটে চলা।
একজন তামিমের জন্য,যিনি ক্রিকেট খেলতে গিয়ে জীবনের কঠিন মুহুর্তে পৌছে গেছেন। যেখানে গেলে কেবল ফেরার জন্য হায়াত আর দুআ ই শেষ কথা।
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, এ খেলায় হারজিত থাকে। আজ হারলেন তো কাল জিতলেন, জীবন পুরোই ভিন্ন, একবার হেরে গেলে আর ফিরবেন না। সেই শংকাই কি তৈরী হয়েছিলো? স্পষ্ট করে বললে হ্যাঁ ঠিক সেই মুহুর্ত তৈরী হয়েছিলো। পুরো খান পরিবার থমকে গিয়ে দুআ মুনাজাতে কাটিয়ে দিয়েছে।
তামিমের জন্য দেশের মানুষ রাও দুআ করেছেন। যতজন পরিবারকে তামিম সহায়তা করেছেন তাদের প্রার্থনায়ও তামিম আছেন। এই খবর যারা দেখছেন তাদের কাছেও অনুরোধ থাকবে তামিমের এই সংকটাপন্ন মুহুর্তে স্রষ্টার কাছে দুআর আকুতি জানান। ফিরে আসুক তামিম ইকবাল।
তামিমের পরিবারের অবস্থা টা একটু কল্পনা করুন, তামিম বেডে সুয়ে আছেন আর তার মা মেয়ে স্ত্রী সবার মুখে কেবল আতংকের ছাপ। তামিমের সঙ্গে এক মুহুর্ত কথা বলার আকুতি। অবশেষে তামিম চোখ খুললেন কথা বললেন।
এর আগে কেটে গেছে লম্বা সময় যে সময়ের মধ্যে হার্টে রিং পরানো হয়ে গেছে তামিমের। জীবনের সবচেয়ে কঠিন মুহুর্ত তামিম কাটিয়েছেন। তামিমের জীবন তো বটেই দেশের ক্রিকেটের এমন সংকটাপন্ন মুহুর্ত আরেকটা তৈরী হয়নি হয়তো। ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে এভাবে অসুস্থ হয়ে পরেননি বোধহয় কেউই।
তামিম ফিরে আসবে সেই দুআ সবাই করতে পারেন, ভক্তদের হৃদয়ের রক্তখরন হচ্ছে হয়তো। সবার মুখেই এক কথা, ক্রিকেট খেলতে হবে না তামিম আপনি ফিরে আসেন।




