আলোচিত ম্যাচ,সারাদেশের টক অব দ্যা টাউন! আর এমন ম্যচে,
বাঁশি বাজার ১৫ সেকেন্ডেই গোল পেতে পারতো বাংলাদেশ। কিক-অফের পরেই বল পেয়েছিলেন হামজা। তা লম্ব করে বাড়িয়ে চেয়েছিলেন আক্রমণে ওঠা জনি ও রাকিবকে দিতে। তবে ভারতের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল গোললাইন অতিক্রম করতে নিয়েছিল।
ভারত কিপার বিরাট কেইথ কর্নার বাঁচাতে গিয়ে জনির পায়ে বল তুলে দেন। জনি ফাঁকা পোস্ট পেয়েও কোনাকুনি সাইড নেট কাঁপান। অথচ বল নিয়ে আরও ভেতরে ঢুকতে পারতেন তিনি অনায়াসেই। পাশে থাকা রাকিবকেও দিতে পারতেন। সে সময় ভারতের ডিফেন্ডাররাও ছিলেন বেশ দূরে।
নবম মিনিটে হামজার কাছ থেকে বল পেয়ে ডান দিক থেকে শাকিল তপুর ক্রসে শাহরিয়ার ইমনের হেড বাইরে দিয়ে যায়। আরেকটি সেরা সুযোগ নষ্ট হয় দশম মিনিটে। এ সময় প্রথম কর্নার আদায় করে নিয়েছিল বাংলাদেশ। হামজার কর্নার কিপার আয়ত্বে নেন।
তবে শট নিতে গিয়ে বক্সে থাকা শাকিল তপুর শরীরে লেগে বল পান হৃদয়। তবে ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি তিনি। তার শট গোললাইন থেকে সেভ করেন শুভাশিষ বোস। নিজে শট না করে বল রাকিবকে দিলেও গোল হয়।
১৭ মিনিটে মোরসালিনের থ্রু পাস ধরে বক্সে কাটব্যাক করেছিলেন রাকিব। তবে শাহরিয়ার ইমন ঠিকঠাক হেড করতে পারেননি। কর্নারের বিনিময়ের ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। এরপর পরপরই মোরসালিনের ক্রসে ইমন আবারও ব্যর্থ হন মাথা ছোঁয়াতে।
ম্যাচের ২২ মিনিটে চোট পাওয়া তপুর জায়গায় মাঠে যান রহমত মিয়া।লিস্টন কোলাসোর ফ্রি-কিক হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের পোস্টেই ঢুকিয়ে দিচ্ছিলেন হৃদয়। সেটা যায় পোস্ট ঘেসে বাইরে। ম্যাচের ২৮ মিনিটে প্রথম লক্ষ্যে বল রাখে ভারত। লিস্টনের নির্বিষ শট সহজেই আয়ত্বে নেন মিতুল মারমা। দুই মিনিট পর প্রথম গোলের সুযোগ হাতছাড়া হয় অগোছালো ভারতের।
বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা লিস্টন কোলাসোর ক্রসে উদান্তা সিংয়ের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন আহাদ তপু। ফিরতি বলে ফারুক চৌধুরীর দুর্বল শট আয়ত্বে নেন মিতুল। ম্যাচের ৪১ মিনিটে কিপারকে একা পেয়েও গোল করতে পারেননি জনি। এবার তিনি শট নেওয়ার আগেই বিশাল শুয়ে পড়ে বল রুখে দেন।
গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ!
বিরতি শেষে,
৫৭ মিনিটে হামজার হেডে বেচে যায় বাংলাদেশ।ক্রস থেকে অন টার্গেটে বল যাচ্ছিলো লাফিয়ে হেডে ক্লিয়ার করেন হামজা।
৬০ মিনিটে বাংলাদেশ দারুন আক্রমন করলেও সেই দফায় কোনো গোল হয়নি!
ম্যাচের ৬১ তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন কোচ ক্যাবরেরা।শাহরিয়ার ইমন ও জনিকে বসিয়ে নামানো হয় ফাহিমদের
৬২ তম মিনিটে সুনীল ছেত্রির শ্যট গোলপোস্টের উপর থেকে যায়।
৭৪ তম মিনিটে দারুন এক ক্রস করে রাকিব তবে ফাহিমের শ্যট গোলবারের বাহিরে গেলে বেচে যায় ভারত।
৮৮ তম মিনিটে বাংলাদেশের দারুন অন টার্গেট শ্যট ঠিকিয়ে দেয় ভারত।ফলে শেষমেশ অনেকগুন শক্তিশালী দল ভারতের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই দেশে আসলো টাইগাররা।




