Homeক্রিকেটনতুন বাংলাদেশ দল, কোচের মেয়াদ বেড়েছে ২ বছর; আগামী বিশ্বকাপে নতুন বাংলাদেশ...

নতুন বাংলাদেশ দল, কোচের মেয়াদ বেড়েছে ২ বছর; আগামী বিশ্বকাপে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষা।

- Advertisement -spot_img

ফিল সিমন্স যেন ঈদের বোনাস পেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পরিকল্পনা করেছে তাতে সিমন্স ঈদের বোনাস ই যেন পেয়েছেন। বিসিবি যে পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে পারলে ২০২৭ বিশ্বকাপ বাংলাদেশ জন্য দারুন এক বিশ্বকাপ হতে যাচ্ছে। আসুন খোলাসা করা যাক-

প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। আরও ২ বছর বাংলাদেশে থাকবেন সিমন্স। প্রস্তুতি নিবেন আগামী ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ এর জন্য। ২য়ত প্রস্তুতি নিতে বিসিবি আলাদা স্কোয়াড তৈরী করছে।

সিনিয়র যুগ শেষ করার মাধ্যমে তরুন ক্রিকেটারদের জন্য নতুন পথ খোলা হয়েছে। এমনকি আলাদা একটা স্কোয়াড থাকবে যারা বিশ্বকাপে যাবেন বা যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন। সাধারণত এর আগের বিশ্বকাপ গুলোতে এমন হয়েছে যে, এলোমেলো স্কোয়াড সাজানো হয়েছে। যাদের মধ্যে শেষ সময়ে কেউ বাদ পরেছেন কেউ বা আবার হুট করেই দলে এসেছেন। এমন দোলাচলের মধ্য দিয়ে তৈরী হতো বিশ্বকাপ স্কোয়াড।

কিন্তু এবার আর তা নয়, অধিনায়ক নির্ধারন, কোচিং প্যানেল নির্দিষ্টকরন প্লেয়ার সিলেকশন সব কিছুতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করার ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে প্লেয়ার সিলেকশনে বিসিবি এবার তৎপর হতে পারে। অধিনায়কত্বের ভারটারও আগেভাগে হস্তান্তর করতে পারে বিসিবি।

গত বিশ্বকাপে শেষ মুহুর্তে অধিনায়কত্ব হস্তান্তর সহ প্লেয়ার সিলেকশনে যে গড়মিল ছিলো সেটি পুনরাবৃত্তি করতে চাইবে না বিসিবি
তাই আগেভাগেই দীর্ঘ মেয়াদের পরিকল্পনা করতে চাইবে ম্যানেজমেন্ট।

ব্যাটিং লাইনআপে বরাবরই পরিবর্তন আসে, এবার সেই শংকা আরও বেশি, সাকিব তামিম মুশফিক মাহমুদউল্লাহ তিন সিনিয়রের না থাকায় নতুন ব্যাটার উঠে আসবে নির্ধারিত এই পজিশনের জন্য। তাই প্লেয়ার শংকটেও পরবে না ক্রিকেট বোর্ড। সব পরিকল্পনা আগে থেকে সাজিয়ে রাখতে পারলে প্লেয়ার সিলেকশন নিয়ে বিসিবির দিকে বারবার আঙ্গুল তোলাও হয়তো বন্ধ হতে পারে।

এমনকি এবারই হতে পারে প্রথমবার, যেবার বিশ্বকাপের ২ বছর আগ থেকেই প্লেয়ার সিলেকশনে অংশ নিবে বোর্ড। এর আগে তড়িঘড়ি করে দল ঘোষণা করার সম্ভাবনা কমে আসছে বরংচ নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু দল পাওয়া আশা করা যায়।।

বাংলাদেশের হেড কোচের হট সিট ডোমিঙ্গ হাথুরু কেউই নিজেদের টার্গেট শেষ করে যেতে পারেননি। সিমন্সের সামনে সেই সুযোগ আছে। বিশ্বকাপের ঠিক ২ বছর আগে থেকে দল সাজানোর প্রক্রিয়া হাতে নেয়ার দারুন সম্ভাবনা আছে সিমন্সের সামনে।

যা বাংলাদেশ দলের কোনো কোচই এর আগে করতে পারেননি। ২৩ বিশ্বকাপের এক বছরেরও কম সময় আগে ডোমিঙ্গ তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গিয়েছিলেন। দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। হাথুরুসিংহেও একটা সময় পর বিতর্ক জন্ম দিয়ে বাংলাদেশ ছেড়েছেন।

তবে সিমন্সের সামনে সুযোগ আছে মাঠে থেকে কাজ করে একটা ফলাফল এনে দেয়ার। সে লক্ষ্যে দল গুছানোর কাজটা বাংলাদেশ কোচের এখনই করতে হবে। দেখা যাক সেই কাজ কতটা ভালোভাবে করতে পারে সিমন্স।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here