Homeফুটবলনেইমার যেন একজনই হয়! হলুদ জার্সির কান্ডারী একজনই,তিনি নেইমার জুনিয়র।

নেইমার যেন একজনই হয়! হলুদ জার্সির কান্ডারী একজনই,তিনি নেইমার জুনিয়র।

- Advertisement -spot_img

নেইমার ছাড়া ব্রাজিল আর মাঝিছাড়া নৌকা,দুটিই যেন ছন্নছাড়া দিক হারা।
দিনের পর দিন খারাপের সব সীমা পার করছে ব্রাজিল,যারা বলতো আমরা নেইমির উপর নির্ভরশীল না,তারাই এখন বলে নেইমি ছাড়া ব্রাজিল দল কিছুইনা!
তবে ভক্তদের বিশ্বাস ব্রাজিল ফিরবে,নেইমির হাত ধরেই ফিরবে।পাঞ্জেরি হয়ে ডরিভাল জুনিয়রের দলকে পথ দেখাবেন নেইমার জুনিয়র!

কথায় আছে খালি কলসি বাজে বেশি! বর্তমান ব্রাজিলের কোচ তারই প্রমান,পাশাপাশি জাতীয় দলের সুপার ফ্লোপ ভিনিসিয়াসরাও নিজেদের ভুল স্বীকার করেননা।ভক্তরা একসময় বলতো আমাদের সবাই নেইমার! তাকে লাগেনা!

অথচ এখন তাদেরই বক্তব্য নেইমি ছাড়া ব্রাজিল দল ছন্নছাড়া!
তবে সবার বিশ্বাস এই নেইমির হাত ধরেই ব্রাজিল সফলতা পাবে।। নেইমারহীন এই ব্রাজিল বড্ড অপরিচিত, এই ব্রাজিল যেন পাচবারের বিশ্বচ্যাম্পিয়ন না, এই ব্রাজিল যেন জয়ের ছন্দই পাচ্ছেনা।

তবে রাত যত গভীর হয়, সুর্যের আলো যেন উকি দেয় আরো তাড়াতাড়ি। ব্রাজিলের ফুটবলে রাত অনেক গভীর। এবার অপেক্ষা সুর্যের। সেই সুর্য আসবে একজন নেতার হাত ধরে। আর সেই নেতা হবেন নেইমার জুনিয়র।


একটু পিছনে ফেরা যাক, ২০২০ সালে এমি মার্টিনেজ দলে সুযোগ পেয়ে বলেছিলেন, লিওনেল মেসির জন্য তিনি পারলে জীবন দিতে পারবেন। নিজের কথার সাথে কাজে মিল রেখেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪, বারে বারে এমি মার্টিনেজ বাচিয়েছেন আর্জেন্টিনা দলকে।

এই সময়ে আর্জেন্টিনা জয় করেছে চার মেজর শিরোপা, যার মধ্যে ছিল বিশ্বকাপ শিরোপা। এমি মার্টিনেজের মত আর্জেন্টিনা দলে ডি পল নিজেকে বাজি রাখেন মেসির জন্য। আলভারেজ, এঞ্জোরাও লিওনেল মেসির জন্য দিয়ে যান নিজের সব।

এবার একই কাজের পুনারবৃত্তি বাকি ব্রাজিল দলের। এবার সেই মেসির ভুমিকায় অবতীর্ণ হওয়া বাকি নেইমার জুনিয়ারের। আর দলের জন্য মার্টিনেজ, ডি পল হতে হবে এলিসন, গিমারাজদের।

মেসির মত নেইমার দলকে একাই টেনেছেন দীর্ঘদিন। বিশ্ব ফুটবলে অনেকের আইডল নেইমার। নেইমার স্কিল বিশ্বের সেরাদের কাতারে। আর জাতীয় দলে তো নেইমার সেরাদের সেরার কাতারেই থাকবেন। এমন একজনকে দলে পাওয়া, তার জন্য খেলা সবার জন্য হবে অনুপ্রেরণা।

সেই অনুপ্রেরণা ব্রাজিলকে এগিয়ে দিবে আগামী দিনে। জাতীয় দলে এসে বারবার ব্যার্থ হওয়া ভিনি-রদ্রিগো নয় বরং এক নেইমারই যে ব্রাজিল দলকে কিভাবে টেনেছেন শেষ দশক সেটিই প্রমান পাচ্ছে এখন!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here