HomeUncategorized''আর্জেন্টিনা কথা বলে মাঠের ফুটবল দিয়েই'' রাফিনিয়ার মন্তব্যের জবাব দিয়েছেন মেসি!

”আর্জেন্টিনা কথা বলে মাঠের ফুটবল দিয়েই” রাফিনিয়ার মন্তব্যের জবাব দিয়েছেন মেসি!

- Advertisement -spot_img

এটাই যেন আর্জেন্টাইনদের পারিবারিক শিক্ষা!
লিওনেল মেসি বললেন মাঠের ভেতরে কিংবা বাহিরে হোক,এই আর্জেন্টিনা কথা বলে শুধুই মাঠের ফুটবল দিয়ে!
মুলত রাফিনিয়ার মন্তব্যেরই জবাব দিয়েছেন লিওনেল মেসি!….

লিওনেল মেসি! এই নামটা আর বিতর্ক যেন বেশ দুরের শব্দ! সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট দিয়ে আলোচনায় আসার প্রশ্নও আসেনা।তবে ঠিকই এবার রাফিনিয়ার কথার জবাব দিলেন,মাঠে এবার ছিলেন না লিওনেল মেসি,সেজন্যই হয়তো,মাঠের বাহির থেকে সতীর্থদের সঙ্গ দিলেন লিও!

বিশ্বকাপ বাছাইয়ে এই মাসের দুটি ম্যাচে অধিনায়ক মেসি, লাউতারো , দিবালাসহ বেশ কজন ফুটবলারকে পায়নি আর্জেন্টিনা। তাদের ছাড়াই প্রথম ম্যাচে উরুগুয়ের মাঠে ১-০ গোলের জয় পায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৪-১ গোলের দুর্দান্ত জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।

বার্সেলোনার হয়ে এই মৌসুমে দারুণ সময় কাটানো রাফিনিয়া ম্যাচের আগে বলেছিলেন, “আর্জেন্টিনাকে আমরা হারাব… অবশ্যই! পর্যদুস্ত করব ওদের, মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি…।”

ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এঞ্জো ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের কণ্ঠে ছিল রাফিনিয়াকে জবাব দেওয়ার তৃপ্তি। বুধবার মেসির ইনস্টাগ্রাম পোস্টেও যেন মিশে রইল সেই ইঙ্গিত।মেসি সেখানে লিখেন
“এই জাতীয় দল মাঠের ভেতরে, বাইরে, যেখানেই হোক না কেন, সবসময় ফুটবল দিয়েই জবাব দেয়। গত রাতের দুর্দান্ত ম্যাচ ও উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন।”

প্রসঙ্গত মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হয়েছিল বুয়েনোস এইরেসের এস্তাদিও মনিউমেন্তালে। এই ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলের দুর্দান্ত জয় পায়। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ানো সিমিওনের গোল আর্জেন্টিনাকে বড় জয় এনে দেয়। ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন ম্যাথিয়াস কুনিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here