সাব্বির রহমানকে নিয়ে শাকিব খানের নতুন পরিকল্পনা। তাসকিন আহমেদও আছেন এই তালিকায়। শ্রীলঙ্কায় দল কিনবেন শাকিব খান সেখানে সঙ্গে থাকবেন তামিম। শাকিব খানের নতুন পরিকল্পনার অংশ হিসেবে যোগ দিয়েছেন এই তরুন তারকা। শাকিব খান যাদের পছন্দ করেন তাদের নিয়ে শাকিবের নতুন পরিকল্পনা। চমৎকার পরিকল্পনা ও বলা যায়। ওপেনিংয়ে তামিম মিডেল অথবা ফিনিশিংয়ে সাব্বির আর বোলিংয়ে তাসকিন আহমেদ। দারুন পরিকল্পনা বলা যায় নিঃসন্দেহে!
মূল ব্যাপারটা শুরু ই হয় বিপিএল থেকে। বিপিএলে দল কিনেন শাকিব, ক্রিকেটের সাথে পথচলায় অংশ নিতে প্রথমবার বিপিএলে দলের মালিকানা নেন শাকিব তাও আবার ঢাকার মতো ফ্রাঞ্চাইজের। যদিও যাত্রাটা সুখকর হয়নি শাকিবের, প্রথমবার দল কিনে খুব বেশি সুফল বয়ে আনতে না পারলেও এখনই ক্রিকেট ছাড়ছেন না খান সাহেব।
বরংচ বিপিএলের গন্ডি পেরিয়ে এখন লংকান লিগেও অংশগ্রহণের কথা ভাবছেন শাকিব। আর সেখানেই দাওয়াত দিয়ে রেখেছেন সাব্বির রহমানকে।
শাকিব খানের পরিকল্পনা বেশ বড়, তিনি চাইছেন দেশের ক্রিকেটের উন্নতিতে নিজের অবদান রাখতে। পাশাপাশি বিদেশোও কিভাবে অংশগ্রহণ করা যায় সেটিও লক্ষ্য রাখছেন। সাধারণত এমনটা হয় না যে একটা ফ্রাঞ্চাইজি বিপিএলে দল কেনার পাশাপাশি বিদেশের কোনো লিগেও দল কেনেন। শাকিব খান হতে পারেন সেই ব্যক্তি যিনি দেশ বিদেশ উভয় জায়গায় ই দল কিনবেন।
আর সেজন্য আগেভাগে ই প্লেয়ার রেডি করে রাখছেন। যাতে করে সময় মতো তাদেরকে পেতে পারেন। আর তাও দেশের টপ টপ প্লেয়ারদের।
খান সাহেবের এমন আগ্রহ তাকে নিঃসন্দেহে সবার থেকে আলাদা করবে, তিনি যে উদ্যোগ নিয়েছেন তা সফলতার মুখ দেখার পথে। প্রথমত সাব্বিরকে দল থেকে ছাড়তে চাইছেন না, দলের সাথেই রাখবেন। ওপেনার তানজিদ তামিমও তার সাথে বিপিএল থেকে আছেন। তাসকিন আহমেদও খুব সম্ভবত বিপিএলে শাকিবের দল ঢাকা ক্যাপিটালসের সাথেই থাকবে। তার প্রমান বেশ কবার মিলেছে।
রিমার্ক হারল্যানের বেশ কয়েকটি প্রোগ্রামে তারা তিন জন অংশগ্রহণ করেছেন। তাসকিন সাব্বির এবং তামিম তিনজনই বাংলাদেশের কনটেস্টে টপ প্লেয়ার। বোলিংয়ে শাকিবের দলকে নেতৃত্ব দেয়ার জন্য তাসকিনই এনাফ। ব্যাটিংয়ে তানজিদ তামিম আছেন। টপ অর্ডারে খেলতে পারবেন।
ফিনিশিংয়ে সাব্বির তো আছেনই।
দারুন একটা কম্বিনেশন বললে ভুল হবে না। সাব্বির অভিজ্ঞ, তামিম তরুন তাসকিনের সব আছে। তারুন্য কিংবা অভিজ্ঞতা দুটাই আছে। বাংলাদেশের কনটেস্টে এই পেসার এখন টপ পারফর্মার। তাই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন শাকিব খান। এই ত্রয়ী এক সঙ্গে ক্রিকেট খেললে শাকিব খানের দল যে কোনো জায়গায় ভালো লরবে।
লংকান টি-টেনের দিকে তীক্ষ্ণ নজর থাকবে শাকিবের। বিপিএলের মতো রেগুলার হতে চাইবেন সেখানেও।




