লছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। তবে বাংলাদেশের দর্শকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে নেই এবারের আসর। আবার কেউ কেউ তো বয়কটরে ডাক দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আইপিএল কে প্রত্যাখ্যান করছে।
এর পেছনে অন্যতম কারণ হচ্ছে। এবারের আসরে বাংলাদেশি কোন খেলোয়াড় না থাকা। স্বাভাবিকভাবেই এত বছর সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ছিলেন নিয়মিত। যার ফলশ্রুতিতে সাকিব মুস্তাফিজদের টিম ছিল বাংলাদেশী মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের সুযোগ মেলেনি।
যার কারণে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের আগ্রহ হারিয়েছে এবারের আইপিএল আসর।বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে এবারের আইপিএল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে, অনেকেই মনে করছেন আইপিএল একটি বাণিজ্যিক ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে খেলোয়াড়দের দলভুক্ত করা সম্পূর্ণই দলগুলোর কৌশল ও চাহিদার ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশি কোনো খেলোয়াড় না থাকাটা কেবলমাত্র ক্রিকেটীয় সিদ্ধান্তেরই অংশ। তবে অন্যদিকে, অনেক সমর্থক মনে করছেন, বাংলাদেশি তারকা ক্রিকেটারদের উপেক্ষা করা হয়েছে এবং এর পেছনে কেবলমাত্র ক্রিকেটীয় কারণ নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলোর প্রভাবও থাকতে পারে।
। বিশেষ করে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো তারকা খেলোয়াড়রা নিয়মিতভাবে আইপিএল খেলায় অংশ নিলে বাংলাদেশের দর্শকদের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি থাকে।
তবে এবারের আসরে তাদের না থাকায় অনেক ভক্তদের মনে হতাশা কাজ করছে।তবে ক্রিকেট আবেগের খেলা, আর আইপিএল তার বিশ্বব্যাপী জনপ্রিয়তার কারণে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখনো অনেক ক্রিকেটপ্রেমী আছেন যারা দলবদল, খেলোয়াড়দের পারফরম্যান্স কিংবা ম্যাচের উত্তেজনার কারণে আইপিএল দেখছেন এবং উপভোগ করছেন।
যদিও এবারের আসরে বাংলাদেশিদের আগ্রহ কিছুটা কম দেখা যাচ্ছে।
তবে আইপিএল বয়কটের ডাক যতই সোচ্চার হোক, ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে ভালোবাসেন এবং ভালো খেলা দেখার প্রতি তাদের দুর্বলতা সবসময়ই থাকবে। তবে এটিও সত্য বাংলাদেশি কোন খেলোয়াড় না থাকায় বাংলাদেশী সমর্থকদের মধ্যে কিছুটা হলেও আইপিএল আগ্রহ হারিয়েছে।




