সর্বশেষ ম্যাচেও করেছেন জোড়া গোল। শক্তিশালী প্রতিপক্ষ আল হিলালের বিপক্ষে জিতিয়েছেন দলকে। ৪০ বছর বয়সেও রোনালদো গোল করে সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন। এমন রোনালদোর দিকে তাই আগ্রহ সবার। যে কারণে এখনও তাকে নিতে আগ্রহী ইউরোপের ক্লাবগুলো। আর সেখানেই দেখা যেতে পারে মেসি রোনালদো লড়াই।
সাম্প্রতিক সময়ে রোনালদোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব চেলসি। মুলত ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদোকে দলে ভেড়াতে চায় তারা। স্কোয়াডে সদস্যের আধিক্য হলেও ভালো মানের স্ট্রাইকার নেই চেলসি দলে।
এই পজিশনে চেলসিতে খেলে থাকেন নিকোলাস জ্যাকসন, ডেভিড ফোফানারা। তবে জ্যাকসন নিজেকে উচু পর্যায়ের জন্য প্রমাণ করতে পারেননি, ফোফানারা এখনও প্রস্তত নয়। বার্সেলোনা থেকে মার্ক গুইয়োকে আনা হলেও সে আছেন ইঞ্জুরিতে। এমন অবস্থা ততো স্পোর্ট জানায়, রোনালদোর দিকে নজর রাখছে চেলসি।
আর তাতেই জোড়ালো হয় মেসি রোনালদো লড়াই দেখার সম্ভাবনা৷ কেননা জুনে ক্লাব বিশ্বকাপ খেলবে চেলসি। একই আসরে দেখা যাবে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে। সেখানে যদি চেলসি দলে যোগদান করেন রোনালদো, তবে এই আসরে মেসির সাথে দেখা যাবে এই পর্তুগীজ তারকাকেও। আর সেখানেই সম্ভাবনা থাকবে মেসি রোনালদোর লড়াই দেখার।
চেলসি ছাড়াও ম্যানচেস্টার সিটির ও আল হিলালের রোনালদোকে নেওয়ার কথা শোনা গিয়েছে। প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপকে ঘিরে রোনালদো আছেন অনেকের আগ্রহের কেন্দ্রে। আর সেখানে এই ক্লাবগুলোর কোন একটি তাকে দলে ভেড়ালে তাকেও দেখা যাবে এই আসরে।
অবশ্য এখানে যদি কিন্ত এর সংখ্যাও কম নয়। রোনালদো আল নাসেরের সাথে দীর্ঘ চুক্তি করেছেন, বর্তমানে বিশাল অঙ্কের বেতন পান তিনি ক্লাবটি থেকে। এমন বেতনে রোনালদোকে অন্য ক্লাব নিবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। এর বাইরে ক্লাব বিশ্বকাপের জন্য রোনালদো দারুণ পছন্দ হলেও ইউরোপে অন্তত এক মৌসুম খেলার অবস্থা তার আছে কিনা সে প্রশ্ন থাকবেই।
সব মিলিয়ে যদি ক্লাব বিশ্বকাপের কোন দলে রোনালদো যায়ও, তবেও মায়ামি ও তার দলের গ্রুপপর্ব সহ অনেক ধাপ পার করে মুখোমুখি হতে হবে নিজেদের। রিয়াল মাদ্রিদ, পিএসজি সহ বিশ্বের বাঘা বাঘা ক্লাব যেখানে ছড়ি ঘোরাচ্ছে, সেখানে এমন কিছু করা অনেকটা কঠিনই বটে। তাই কাগজে কলমে সম্ভব হলে বাস্তবে আদৌ মেসি রোনালদোর লড়াই দেখা যাবে কিনা, সেটাই এখন প্রশ্ন হয়ে থাকবে।




