গ্লোবাল সুপারলীগের এবারের আসরে ফরচুন বরিশালের অংশগ্রহণ করার ব্যাপারে পজিটিভ দলটির কর্ণধার মিজানুর রহমান।
তবে সঙ্কা হচ্ছেদলটির ক্যাপ্টেন তামিম ইকবালের অসুস্থতা! ফরচুন বরিশালকে পরপর শিরোপা উপহার দেয়া ক্যাপ্টেন তামিম নিজ হাতে সাজিয়ে ছিলেন জিএসএল এর এবারের আসরে অংশগ্রহণ করার ছক। তবে তামিমের শারীরিক কন্ডিশন আগের অবস্থায় নেই। একটি ম্যাসিভ হার্ড অ্যাটাকে শরীরে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে তামিমকে খেলোয়াড় হিসেবে ফরচুন বরিশাল দল পাবে কিনা সেটাই অনিশ্চিত। তবে তাতে কি!
ফরচুন বরিশাল দল আর তামিম ইকবাল খান যেন একই সূত্রে গাথা দুটি নাম। খেলোয়াড় হিসেবে পাওয়া না গেলেও দলটির মেন্টরের ভূমিকায় দেখা যাবে খান সাহেব কে। দলটির পক্ষ থেকে এমন টা ই জানানো হয়েছে। এবারের আসর শুরু হবে জুলাইতে ততদিনে তামিমের শারীরিক অবস্থা কোন পর্যায়ে থাকবে সেটা স্পষ্ট বোঝা জাবে।
তবে শরীরের উপর দিয়ে যে ধকল গিয়েছে তাতে করে এত কম সময়ে মাঠে ফিরতে পারবেন কিনা বলা মুশকিল। বলতে গেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। মহান আল্লাহর রহমত আর মানুষের দোয়ায় ই এমন মিরাকল ঘটেছে।
একজন তামিম ইকবাল ফরচুন বরিশাল দলের আস্থার পাত্র হয়ে উঠেছেন। যার জন্য বরিশাল নাম টা আসলেই তামিমের নাম টা আসতে বাধ্য। এমন পরিস্থিতিতে তামিম কে ছাড়া কোনো বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বরিশাল এটা হয়তো কেও ই ভাবেনি কখনো। তবে নিয়তির উপরে কারো হাত নেই। তামিম বেঁচে আছেন, ভালো আছেন এটা ই আপাতত সব থেকে সস্তির খবর। শুকরিয়ায় বিষয়।
এই মিরাকল ফেরাটা কেবল ফরচুন বরিশালের জন্যই নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটের জন্য এক আশার আলো। মাঠে তিনি খেলুক বা না খেলুক, তার উপস্থিতি মানেই দলের আত্মবিশ্বাসে নতুন রসদ যোগ হওয়া। একজন অভিজ্ঞ মেন্টর হিসেবে তামিমের দিকনির্দেশনা তরুণদের জন্য হবে অমূল্য।
এখন শুধু কামনা, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুন। দেশের ক্রিকেটে মাঠে হোক কিংবা মাঠের বাহিরে নিজের অভিজ্ঞতার ভান্ডার কে খুলে দিক তরুনদের জন্য। শেষ পর্যন্ত গ্লোবাল সুপার লীগে অংশগ্রহণ করলে বরিশাল খেলোয়াড় হিসেবে না হোক দলের পার্ট হোক তামিম হয়তো এটা ই চাওয়া বরিশালের দর্শক সমর্থকদের।




