Homeক্রিকেটফিরে গেলেন রাবাদা, সুযোগ কি শেষ নাকি এখনও তাসকিন আইপিএল খেলতে পারেন?

ফিরে গেলেন রাবাদা, সুযোগ কি শেষ নাকি এখনও তাসকিন আইপিএল খেলতে পারেন?

- Advertisement -spot_img

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ফিরে গেলেন বাড়িতে। সুযোগ তৈরী হয়েছে নতুন একজনের।
আর সেই সুযোগ টাই কি লুফে নিতে পারবেন বাংলাদেশের তাসকিন আহমেদ? প্রশ্নের উত্তরটা একটু একটু করে মেলানো যাক।

তাসকিন আহমেদের সাথে লাক্ষ্ণৌ যোগাযোগ করে বলেছিলো যদি দরকার পরে তাসকিন আহমেদকে ডাকবে তারা। তাসকিনের পক্ষ থেকেও সায় দেয়া হয়েছিলো। তাসকিন জানিয়েছেন তিনি আইপিএল খেলার মতো অবস্থায় আছেন।

ক্রিকেট বোর্ড থেকেও তাসকিনের ব্যাপারে পজিটিভ ভাবনা আছে। তবে আইপিএলের যে চাহিদা ছিলো, পুরো এক সিজনের জন্য দলে ডেকে নেয়া। সেই চাহিদা তাসকিন পূরন করতে পারবেন বলেও গুঞ্জন ছিলো অর্থাৎ বিসিবি ফুল সিজনের জন্য এনওসি দিবে।

তাসকিনের জন্য তাই আইপিএলে খেলার সম্ভাবনা বেড়ে যায়। ক্রিকেট বোর্ডের পজিটিভ ইঙ্গিতের জন্য তাসকিন রেডি টু প্লে আইপিএল ছিলেন।

কিন্তু এখন পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোনো আপডেট প্রকাশ্যে আসেনি। লক্ষ্ণৌয়ের আপডেট আসার আগে গুজরাট রেসে চলে এসেছে। গুজরাট টাইটান্সের প্রিমিয়ার বোলার কাগিসো রাবাদা আইপিএল থেকে ফিরে গেছেন। শুরুর সময়েই তিনি বাড়ি ফিরে গেছেন কেবল তার ব্যক্তিগত কারনে।

আর এতে গুজরাটের বোলার শংকট তৈরী হতে পারে। কারন গুজরাটের হাতে বোলিং হিসেবে যারা আছে তাদেরকে নিয়ে ম্যাচ খেলতে নামলে এগিয়ে থেকে মাঠে নামতে পারবে গুজরাট এমনটা মনে করার বিন্দু মাত্র সুযোগ নেই।

সিরাজের সাতে রাবাদা থাকা মানে পুরো প্যাকেজ থাকা, আর যখন রাবাদা থাকবেন না তখন খর্ব শক্তিতে তৈরী হবে গুজরাট তা হলফ করে বলা যায়। আর এমতাবস্থায় গুজরাটের দরকার নতুন বলে ভালো করার মতো বোলার। আর এই ক্যান্ডিডেট হিসেবে তাসকিনের নামটাই সামনে চলে আসে, কোয়ালিটিফুল বোলিং, অভিজ্ঞতায় টইটুম্বুর, ফর্মেও আছেন।

এছাড়াও সবচেয়ে বড় কথা তাসকিন এবার আইপিএলের জন্য ডাক পেলে তাকে ছাড়পত্র দিতেও প্রস্তুত আছে বিসিবি।
এমন অবস্থায় তাই তাসকিন হতে পারে গুজরাটের বেস্ট অপশন।

তবে প্রশ্ন করতে পারেন গুজরাটের এমন সংকটের মধ্যে তারা তাসকিনের দিকে কি হাত বাড়াবে? উত্তর টা মোটেও সহজ নয় এ কারনে যে, তাসকিন বাংলাদেশের প্লেয়ার। তাকে দলে নেয়ার ব্যাপারে আইপিএলের দল গুজরাট সেকেন্ড অপশন হিসেবে চিন্তা করবে।

এরাউন্ড দ্য ওয়ার্ল্ড অন্য কোনো পেসারকে খোঁজ করবে। যদি সেখানে কাউকে পাওয়া যায় তাহলে আর তাসকিন কে নাও ডাকা হতে পারে। আর যদি না পাওয়া যায় তাহলে তাসকিনের কথা চিন্তা করতেও পারে গুজরাট টাইটান্স।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here