Homeক্রিকেটমাঠে ফিরে প্রথম দিনেই নাসিরের ইকোনোমিকাল বোলিং!

মাঠে ফিরে প্রথম দিনেই নাসিরের ইকোনোমিকাল বোলিং!

- Advertisement -spot_img

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে ফিরেছেন নাসির হোসেন। নানা বিতর্ক আর দীর্ঘ বিরতির পর বল হাতে নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতা দেখিয়ে জানিয়ে দিলেন—তিনি এখনও হারিয়ে যাননি।

আইসিসির দেয়া ২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লীগ দিয়ে  মাঠে ফিরছেন নাসির হোসেন। নানান ইস্যু আর নাসির  যেনো একই সূত্রে গাথা নাম। অবশেষে ক্রিকেট খেলতে আর কোনো বাধা রইলো না।

ডিপিএল এ রূপগন্জ টাইগার্স এর জার্সিতে প্রথম ম্যাচেই ইকোনোমিকাল বোলিং করেছে নাসির। নানান বিতর্ক আর ঘটনাবহুল সময় পেরিয়ে নাসির যেনো এক নতুন যাত্রার শুরু করলেন। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও তার পারফরম্যান্সে তেমন একটা ভাটা দেখা গেলো না। রূপগঞ্জ টাইগার্সের জার্সিতে মাঠে নেমেই প্রথম ম্যাচে দুর্দান্তভাবে বল হাতে পারফর্ম করেছেন তিনি।

পুরো স্পেল জুড়ে ছিলেন বেশ ইকোনোমিকাল—প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন বারবার।তার বোলিংয়ে ছিলো নিয়ন্ত্রণ, ছিলো পুরনো ছন্দের ছাপ। যদিও উইকেটের হিসেবে প্রথম ম্যাচটা হয়তো আহামরি কিছু ছিল না, মাত্র ১ টি উইকেট এর দেখা পেয়েছেন। কিন্তু যেভাবে রান আটকেছেন, তাতে দলের জন্য তিনি হয়ে উঠেছিলেন নির্ভরতার প্রতীক।নাসির হোসেনের এই প্রত্যাবর্তন শুধু মাঠেই নয়, মানসিকভাবেও।

তিনি আবারও প্রমাণ করলেন, সংকট যত বড়ই হোক, লড়াই থামানো যায় না। ক্রিকেটে তার ফিরে আসা নিঃসন্দেহে তার ভক্ত-সমর্থকদের জন্য এক বড় প্রাপ্তি।এবার তার সামনে বড় চ্যালেঞ্জ—নিজেকে আবারও প্রমাণ করা, আবারও বিশ্বাস জোগানো যে তিনি এখনও ক্রিকেটের জন্য প্রস্তুত। প্রথম ম্যাচে ইকোনোমিকাল বোলিং করে সেই বার্তাই যেন দিয়ে রাখলেন তিনি।
নাসিরের নাম শুনলেই যেন একটার পর একটা ইস্যু মনে পড়ে। কখনও মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা, কখনও আইসিসির বিধিনিষেধ ভাঙার অভিযোগ। কিন্তু সব কিছুর পরেও, তার ক্রিকেট প্রতিভা নিয়ে কখনোই সন্দেহ ছিল না কারো।

তিনি ছিলেন এক জন “ম্যাচ উইনার”, যিনি একার হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। এমনকি শুধুমাত্র ব্যাটে বলে নয়
দারুণ ফিল্ডিংও করতেন নাসির। প্রতিপক্ষের রানের চাকা আটকে দিতে যা ছিলো বেশ কার্যকরী।

এখন দেখার বিষয়, পুরো মৌসুম জুড়ে তিনি কেমন পারফর্ম করেন। তার ফর্ম ধরে রাখতে পারলে, ভবিষ্যতে আবারও বড় কোনো মঞ্চে তাকে দেখা যেতেও পারে—এই আশাই করছে অনেকেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here