Homeফুটবলইউরোপের শীর্ষ সেরা ৩ ক্লাবের নজরে এন্থনি!

ইউরোপের শীর্ষ সেরা ৩ ক্লাবের নজরে এন্থনি!

- Advertisement -spot_img

অনেকটা হারিয়েই যাচ্ছিলেন। ক্যারিয়ারে একটু আলোর দেখা পেতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে আসেন রিয়াল বেটিসে। পেলেগ্রেনির দলে নিজেকে প্রমাণ করেছেন, রিয়াল বেটিসও আছে দুর্দান্ত ফর্মে।

ম্যানচেস্টার ইউনাইটেডে ধুকতে থাকা এন্থনি ১৩ ম্যাচে করেছেন ৮ গোল এসিস্ট। ৪ গোলের সাথে করেছেন ৪ এসিস্ট। এছাড়া মাঠে তার খেলায় আছে দারুণ ইম্প্যাক্ট।

ফলে শুরুতে বায়ার্ন মিউনিখের নজরে আসেন এই তারকা। আগামী ট্রান্সফারে বায়ার্ন ছাড়তে পারেন দলের স্ট্রাইকার হ্যারি কেন। এদিকে ২৫ বছর পর বাভারিয়ানদের শিবির ত্যাগ করবেন দলের তারকা থমাস মুলার। এই এটাকিং মিডের দল ত্যাগে হবে এক শুন্যতা। দলের রাইট উইঙে আছেন গ্যানাব্রি ও কিংসলে কোমান। ফর্ম নিয়ে টানাটানি গ্যানাব্রির। আর প্রায়ই ইঞ্জুরিতে ভোগেন কোমান।

আর সেখানে এমন স্কোয়াডে এন্থনির মত একজন ভার্সেটাইলকে অন্তভূক্ত করতে চায় তারা। এমনটাই জানিয়েছে ফিজাচেস নেট।

তবে এন্থনিকে ঘিরে আগ্রহের পাল্লা ভারী এথলেটিকো মাদ্রিদের। মিনি আর্জেন্টিনা খ্যাত এটিএম দলই নজর রাখছে ব্রাজিলের এন্থনিকে। দলের অভিজ্ঞ কোচ ডিয়োগা সিমিওনের এন্থনির স্কিল ও ভার্সেটালিটি মনে ধরেছে।

ফলে তাকে দলে ভেড়াতে চান বলে সংবাদ প্রকাশ করেছে ৯০ মিনিট, ফিজাচেস সহ নানা ওয়েবসাইট। এমনকি তাকে নিতে ৪৫ মিলিয়ন ইউরো বা ৫৫০ কোটি টাকার প্রস্তাব দিতেও প্রস্তত তারা এমনটাই জানানো হয়েছে

এদিকে জুভ টকের পক্ষ থেকে জানানো হয় এন্থনিকে ঘিরে তাদের আগ্রহের কথা। গত ট্রান্সফারে আক্রমণভাগে নাপোলির ওসিমানকে চেয়েও দলভুক্ত করতে পারেনি জুভেন্তাস। এছাড়া আরো এক স্ট্রাইকার তাদেরকে না করে দেয়।

দলে আছে ইয়ালদিজ ও স্যামুয়েল এমবাঙ্গুয়া। যারা এখনও তুলনামুলক তরুণ। ফলে দলে অভিজ্ঞ কাউকে নিতে এন্থনির দিকে চোখ দলটির।

এদিকে রিয়াল বেটিস পার্মানেন্টলি এন্থনিকে রাখতে চায়। দলটির কোচ, খেলোয়াড় থেকে নানা সময়ে এন্থনিকে রাখার পক্ষে বলা হয়েছে। যদিও তার বেতন ভাতায় সেটা সম্ভব হবে কিনা সে প্রশ্ন থেকে যায়। তবে কয়েকদিন আগে সবার গলার কাটা থেকে এন্থনি কয়েক দিনেই হয়েছেন সবার নয়নের মনি।

এটাই যেন প্রমাণ করে লেগে থাকলে সফল একদিন সবাই হবেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here