বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই বছর আবারো মাঠে নামছে ব্রাজিল দল। এখনও বিশ্বকাপ নিশ্চিত নয় সেলেসাওদের, তাই আগামী ম্যাচগুলোতে দিতে হবে বাড়তি নজর। অপরদিকে বিশ্বকাপের আগে এই বছর আর্জেন্টিনাও খেলবে বাছাইপর্বের ম্যাচ।
অন্যসময় হলে আরামে বসে পরীক্ষামুলক বাকি ম্যাচ খেলত ব্রাজিল দল। বিশ্বকাপে যে দল দাপট দেখায়, বিশ্বকাপ বাছাইপর্ব কি তাকে রুখতে পারে৷ তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্বকাপ বাছাইপর্বের মিউজিক্যাল চেয়ারে যেন আছে ব্রাজিল দল। লাতিন অঞ্চল থেকে ৪৮ দলের বিশ্বকাপে সরাসরি যাবে ৬ দল, তবুও যেন হাফ ছাড়ার উপায় নেই ব্রাজিল দলের।
সেটা থাকবেও কিভাবে, বিশ্বকাপে যেতে হলে এখনও কমপক্ষে ৪ পয়েন্ট দরকার ব্রাজিল দলের৷ বিশ্বকাপ বাছাইপর্বেই শেষ ৪ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া ব্রাজিল দল শেষের দিকে এসে আরামে জয় পাবে, এমন ভাবার নেই সুযোগ। এর বাইরে প্রতিপক্ষরাও আছে সুযোগের অপেক্ষায়।
এই যেমন এওয়ে ম্যাচে ব্রাজিলকে খেলতে হবে বলিভিয়ার বিপক্ষে। হোম ম্যাচে বলিভিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও তাদের মাঠে খেলাটা যে কারো জন্যই কষ্টের। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরের স্টেডিয়ামে যেকোন ফর্মে থাকা দলই চাপে থাকে। সেখানে ব্রাজিলের বর্তমান পরিস্থিতিতে জয় নিয়ে আশা বেশ দুরহ হবে তাদের।
বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। সেপ্টেম্বর আরো এক ম্যাচ খেলবে ব্রাজিল দল। লাতিন আমেরিকান দল চিলির বিপক্ষে ৯ সেপ্টেম্বর হোম ম্যাচ খেলবে ব্রাজিল। সে ম্যাচে অবশ্য ফেবারিট হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা
তার আগে জুনে ডাবল এসাইনমেন্ট ব্রাজিলের সামনে। প্রতিপক্ষ হিসেবে আছে ইকুয়েডর ও প্যারাগুয়ে। ৪ জুন এওয়ে ম্যাচ খেলতে ইকুয়েডর যাবে ব্রাজিল দল। তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আর হোম ম্যাচে ৯ জুন প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল। এ ম্যাচে ফেবারিট থাকবে ব্রাজিল। তবে যেভাবে ঘুরে দাড়িয়েছে প্যারাগুয়ে, বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধ পরিকট তারা। তাই এই ম্যাচ সম্পর্কে আগাম বলা যায়না কিছুই।
অপরদিকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বে চাপ নেই আর্জেন্টিনা দলের। আলভিসেলেস্তারা এর মাঝেই যুক্তরাষ্ট্রের টিকিট কেটে ফেলেছেন। লিওনেল স্কালোনির দল তাই শেষ চার ম্যাচে করবেন পরীক্ষা নিরীক্ষা। সেখানে জুন ও সেপ্টেম্বর এই দুই মাসে ৪ ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
জুনে আর্জেন্টিনা খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। ঘরের মাঠে চিলিকে ৩ গোল দেয় আর্জেন্টিনা। তবে এওয়ে ম্যাচে চিলি ঘুরে দাড়াতে চেষ্টা করবে। আর কলম্বিয়ার বিপক্ষে বেশ কঠিন ম্যাচ হতে পারে আর্জেন্টিনার। বিশেষ করে আর্জেন্টিনাকে আগের ম্যাচ হারিয়েছে কলম্বিয়া। এছাড়া বিশ্বকাপে যাওয়ার জন্য স্কালোনির দলকে মরণ কামড় দিতে চাইবে তারাও।আগামী ৪ জুন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা, আর ৯ জুন তারা মুখোমুখি হবে কলম্বিয়ার।
সেপ্টেম্বরে আর্জেন্টিনা খেলবে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের সাথে। ৯ সেপ্টেম্বর ভেনিজুয়েলার পর ৩ দিন বিরতি দিয়ে ১৪ তারিখ ইকুয়েডরের সাথে মাঠে নামবে আর্জেন্টিনা দল৷ দুই ম্যাচেই জয় পেতে চাইবে তারা। তবে আর্জেন্টিনার মুল নজর থাকবে ফাইনালসিমায়।
এখনও মাস তারিখ চুড়ান্ত না হলেও এই বছরই দেখা যাবে স্পেন আর্জেন্টিনার লড়াই। ফর্মে থাকা দুই ফুটবল জায়ান্টের লড়াই দেখতে আগ্রহী ফুটবল প্রেমীরাও। এই বছর আর্জেন্টিনার ভক্তদের সবচেয়ে বড় নজর থাকবে সেখানেই। সব মিলিয়ে এবার দেখা যাক, বছরের বাকি ম্যাচগুলোতে কেমন করে ব্রাজিল ও আর্জেন্টিনা।




