Homeক্রিকেটরিশাদের ভালোর কথা চিন্তা করে প্রথম ম্যাচে একাদশে রাখেনি লাহোর; বড় সুযোগ...

রিশাদের ভালোর কথা চিন্তা করে প্রথম ম্যাচে একাদশে রাখেনি লাহোর; বড় সুযোগ আসছে সামনে।

- Advertisement -spot_img

সোনার ডিম পারা হাস রিশাদ হোসাইন। একদিনে পেট চিরে সব ডিম বের করে আনার ভুল করেনি লাহোর কালান্দার্স। সময়ের সঠিক ব্যবহার করে রিশাদকে ভালো শুরু দিতে চায় লাহোর। এমনকি রিশাদের ভালোর জন্যই রিশাদকে নেয়া হয়নি একাদশে, আইপিএলের মতো হটকারিতা দেখায়নি পিএসএল এর দল লাহোর কালান্দার্স।

পারিপার্শ্বিক চিন্তা করেই প্রথম ম্যাচে রিশাদকে একাদশে জায়গা করে দেয়নি লাহোর। রিশাদের মতো লেগিকে শুরুতেই খুইয়ে দিতে চায় না শাহীন আফ্রিদির দল। পুরো এক সিজনের জন্য এনওসি আছে রিশাদের৷ তাই আগ বাড়িয়ে নষ্ট করতে চাইছেন না কোনো কিছু। রিশাদকে রাইট ট্রাকে নিয়ে গিয়ে ম্যাচ খেলাতে চায় লাহোর কালান্দার্স।

লাহোরের একাদশে রিশাদকে না দেখে হতাশ হয়েছে অনেকেই, তবে সঠিক সিদ্ধান্তও যে কখনো কখনো হতাশা নিয়ে আসে এটাই তার প্রমান। তার উপর রিশাদকে রেখে যাকে সুযোগ দেয়া হয়েছে তিনি বল হাতে ৬ নলে ১৭ রান দিয়েছেন, ব্যাট হাতে শূন্যে ফিরেছেন।

সমালোচনা আরও জোরদার হতে এসব ই যথেষ্ট। তবে শুরুতেই বলেছি সঠিক সিদ্ধান্ত নিতে গিয়েই রিশাদকে খেলায়নি লাহোর।

রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি, স্পিনাররা ধরা খাবে ব্যাটাররা দ্রুত রান তুলবে এমন সম্ভাবনা যুক্ত ছিলো। তাই স্পিনার অপেক্ষা একজন পেসার বেশি নিয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে লাহোর। রিশাদকে না নিয়ে তাই ডেভিড ওয়াইসকে খেলায় শাহীন।

নাহ রিশাদের থেকে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন না ওয়াইস। প্রতিপক্ষ উইকেট অপশন এসবের বিচারে একজন লেগ স্পিনারের থেকে পেসার খেলানোটাই যৌক্তিক মনে হয়েছে কালান্দার্স ম্যানেজমেন্টের কাছে।

এবার আসা যাক রিশাদের কথায়, ভ্রমন ক্লান্তি ২ দিনের অনুশীলন ফ্ল্যাট পিচ প্রতিপক্ষ বিবেচনায় রিশাদকে খেলানোটা আসলেও কি যৌক্তিক ছিলো? উত্তর টা সহজ, না মোটেও যৌক্তিক সিদ্ধান্ত ছিলো না। বরংচ রিশাদকে বসিয়ে আবহ বুঝিয়ে, প্রতিপক্ষ বিবেচনায় প্রথম ম্যাচ না খেলানোটাই যৌক্তিক এবং আইডিয়াল ডিসিশন ছিলো। যেটা পিএসএল এর দল লাহোর করেছে এটি করেনি আইপিএল।

ফরেন ক্রিকেটারদের ক্যারিয়ারের উথানের জন্য আইপিএল যে ভূমিকা পালন করে একই ভূমিকা পালন করে ক্রিকেটারদের ক্যারিয়ার হারোনোর ক্ষেত্রেও। কিন্তু পিএসএল এখানেই দেখিয়েছে মহানুভবতা।

কখনোই রিশাদের থেকে ডেভিড ওয়াইস বেস্ট
অপশন নয় পিএসএলের কনটেস্টে চিন্তা করলে। তবুও তাকে খেলিয়ে রিশাদকে বসিয়ে দেয়ার মানেটা খুবই সহজ, রিশাদকে বাজে স্টার্ট করতে দিতে চায় না লাহোর। স্পেশাল ইন্ট্রো করিয়ে দিতে চেয়েছে কালান্দার্স। নিজেদের বেস্ট পসিবল ট্রাই করছে শাহীনের দল।

তাই হতাশা নয় রিশাদের জন্য বেঁচে আছে বড় আশা।

প্রথম ম্যাচে না হলেও ২য় ম্যাচেই একাদশে ফিরতে যাচ্ছেন রিশাদ। তার জায়গায় সুযোগ পাওয়া ওয়াইসকে দ্বিতীয় ম্যাচেই একাদশের বাইরে রাখা হতে পারে। নিজের জায়গায় ফিরতে পারেন রিশাদ হোসাইন।

নিজের সর্বোচ্চ টা দিয়ে পারফর্ম করে জায়গা পোক্ত করতে পারলেই হবে। রিশাদ পারবেন সেই সুযোগ তার সামনে আছে, নিজেকে প্রস্তুত করে পরবর্তী ম্যাচে একাদশে ফিরতে পারলে লাহোরের একাদশে নিয়মিত হতে পারবেন এই লেগি আছে সেই সুযোগ। সময় ও সুযোগের অপেক্ষায় রিশাদ, সুযোগ আসলেই বুঝে নিবেন পিএসএলে ডেবু করার স্বাদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here