Homeক্রিকেটলিটনের ভাগ্য খারা, ভালো করার সুযোগ রানার সামনে।পাকিস্তানে তুলবে গতির ঝড়!

লিটনের ভাগ্য খারা, ভালো করার সুযোগ রানার সামনে।পাকিস্তানে তুলবে গতির ঝড়!

- Advertisement -spot_img

কপাল খারাপ লিটন দাসের। শুরুর আগেই শেষ হয়ে গেছে পিএসএল জার্নি। ইঞ্জুরিতে পরে পিএসএল ছেড়ে চলে এসেছেন নিজ দেশে। অন্যদিকে নাহিদ রানার সামনে নিজেকে আরও বেশি পরিচিত করার সুযোগ। রানার দল পেশোয়ার জালমি তার জন্য অপেক্ষা করছে।

কবে তিহি পাকিস্তান যাবেন আর কবে গিয়ে খেলবেন সেই অপেক্ষায় তার দল। বল হাতে আগুন ঝড়া বোলিং করে প্রতিপক্ষকে উড়িয়ে দিবেন নাহিদ রানা সেই আশায় আছে তার দল পেশোয়ার জালমি।

অন্যদিকে।লিটনকে দলে নিয়ে যেন লস প্রোজেক্ট তার দল করাচি কিংসের। লিটনের মতো ব্যাটার দলে থাকলে করাচির বেশ উপকারই হতো। কিন্তু অনুশীলনের সময়ে আঙ্গুলে চির ধরায় ফিরে আসতে হয়েছে টুর্নামেন্ট রেখে।

২ সপ্তাহের মতো লাগতে পারে লিটনকে সুস্থ হতে। ততদিন তার দলের খেলা প্রায় শেষের দিকে। এমন অবস্থায় তাকে বসিয়ে রাখাটা করাচির জন্য খুব বেশি সুবিধার হবে না। তাইতো ফিরে আসতে হয়েছে লিটন দাসকে।

তবে লিটনের যে আশা ফিকে হয়েছে সেই একই আশা রাঙ্গিয়ে তুলতে পারবেন নাহিদ রানা। এই পাকিস্তানের মাটিতেই নিজের সর্বোচ্চ গতির বলটাই ছুড়েছিলেন রানা।

পাকিস্তান পেস বোলারদের জন্য স্বর্গ, এই স্বর্গে নাহিদ রানা কতটা প্রোএ্যাক্টিভ হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। ফ্রাঞ্চাইজ ক্রিকেটের ক্ষুধা, পাকিস্তানের পিচ আর পিএসএল ডেবু রানার জন্য বেস্ট মোমেন্ট অব দ্য ক্যারিয়ার হতে পারে পিএসএল যাত্রা।

বাংলাদেশ থেকে তিনজনপর একজন ছিলেন লিটন, নিজের ক্যারিয়ারে প্রথম বারের মতো পিএসএলে সুযোগ এসেছিলো। কিন্তু সেটি আর বাস্তবতায় রূপ নেয়নি। ফিরেছেন অল্পতে। এ নিয়ে আক্ষেপও কম করেননি লিটন।

লিটন আক্ষেপ করলেও আশা বুনছেন নাহিদ রানা, সেই কথাই সত্য, নদীর এ কূল ভাঙ্গে অকূল গড়ে এই তো নদীর খেলা রে।

রিশাদ হোসাইন প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি, লিটন টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন রানা যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পরে। নানান অসঙ্গতি যেন জেঁকে বসেছে টাইগারদের উপর।

যেমন আশা ছিলো তা পূরন হয়নি লিটন রিশাদ নাহিদ কারোরই। তবে ধ্বংস্তূপের উপর দাড়িয়েও যে নতুন স্বপ্ন দেখা যায় সেটি দেখবেন রানা ও রিশাদ। সুযোগ পেলে পূরন করবেন তাদের উপর যা আছে চাহিদা। অন্তত প্রথম সুযোগেই সদ্ব্যবহার করতে হবে তাদেরকে।

জিম্বাবুয়ে সিরিজটা ভালো গেলে পিএসএলটাও ভালো শুরু করতে পারবেন নাহিদ।

অন্যদিকে লিটন ব্যস্ত রিহ্যাব প্রক্রিয়া নিয়ে। পিএসএল খেলা না হলেও প্রস্তুতি থাকবে পাকিস্তান সিরিজের জন্য, যদিও সে সিরিজে লিটন দলে থাকেন কি না তা নিয়ে সন্দেহ তৈরী হয়েছে। কিন্তু প্রস্তুতি নিতে ক্ষতি নেই সুযোগ আসলে ব্যাগপত্র নিয়ে মাঠের উদ্দেশ্য বের হবেন লিটন।

১০ বছর ক্রিকেট ক্যারিয়ারের বয়স হলেও লিটন এখনও তেমন কিছু করতে পারেননি যতটা করার কথা ছিলো।

তবে নাহিদ রানা বেশ ভালো অবস্থানে আছেন। পিএসএল তার জন্য আরও বেশি সুযোগ নিয়ে হাজির হতে পারে। নিজের রেকর্ড নিজেই ভাঙ্গতে পারেন রানা, রাওয়ালপিন্ডিতে ১৫২ কিমিতে বল করে বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার হয়ে ওঠা এই পেসার আরও বেশি গতি তুলতে চাইবেন দেখা যাক কেমন করেন রানা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here