৩১ রানে ৩ উইকেট নিয়ে লাহোর মালিকের বাংলাদেশী ভাই বনে গেলেন রিশাদ। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে যেভাবে নিজের জাত চিনিয়েছেন তাতে এই লেগিকে ভাই না ডেকে উপায় কই। অবশ্য রিশাদ তার পারফরম্যান্সের বোনাস পেয়েছেনন, তিন উইকেট নিয়ে দিল জিতলেন লাহোর মালিকের।
সবার সামনে ডেকে রিশাদকে দিলেন অভিনন্দন বার্তা। শুধুই কি তাই, রিশাদকে বললেন গেম চেঞ্জার। ৩১ রানে তিন উইকেট নেয়া বোলারকে গেম চেঞ্জার না বললেই তো ভুল হতো। লাহোর মালিক ভুল করেননি, রিশাদকে সবার সামনেই দিলেন বাহবা।
ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসে ছিলেন দলের সব সদস্যরা তখন একে একে সবাইকে ডেকে এ্যাপ্রিসিয়েশন মেসেজ দিচ্ছিলেন দলটির মালিক। প্রথমে ব্যাটিং ইউনিট, ফাখর জামান, স্যাম ব্লিংস সহ সবাইকে বাহবা দেন লাহোর মালিক। বোলিংয়ে আসতেই হারিস রউফদের প্রশংসায় মাতেন।
প্রায় সবাইকে নিয়ে শাউট আউট দিলেও বাকি ছিলেন দলটির সেরা বোলার। রিশাদকে নিয়ে একটা কথাও বলেননি লাহোর মালিক। অপেক্ষা যেন বাড়ছিলো তবে কি ভুলে গেছেন রিশাদকে? নাহ ভুলেননি, সবার শেষে হলেও সবচেয়ে দারুন এ্যাপ্রিসিয়েশন জুটেছে রিশাদের ভাগ্যে।
সবার শেষে হলেও সবচেয়ে সেরা বাহবাটাই পেয়েছেন টাইগার লেগি। দলের বাকিরা যখন এ্যাপ্রিসিয়েশন পেয়ে বাকিদেরটা শুনছিলেন তখন দলটির মালিক ডেকে বলেন, কি বলবো আমার বাংলাদেশী ভাইকে নিয়ে। রিশাদ সত্যিই তুমি দারুন করেছো। তুমি ছিলে আজকের ম্যাচের সত্যিকারের গেম চেঞ্জার।
তিন তিনটি উইকেট নেয়া বোলার রিশাদ, তাকে তো গেম চেঞ্জার বলতেই হয়। একই সাথে দল মালিক উল্লেখ করে বলেন, পিএসএলে সেরা বোলিং এ্যাটাক বাংলাদেশের। বলার কারনটা নেহায়েত ছোট নয়। দলটিতে আছেন শাহীন আফ্রিদি হারিস রউফ, আসিফ, ফাহিম আশরাহ, জাহানদাদ খান ও সবশেষ বিদেশি রিশাদ হোসাইন। এমন এয়াটাককে আসরের সেরা এ্যাটাক বলাটা মোটেও ভুল নয়।
লাহোরের বোলিং এ্যাটাকে বাড়তি মাত্রা যোগ করেছেন রিশাদ। রিশাদ প্রথম ম্যাচে সুযোগ না পেলেও ২য় ম্যাচে ঠিকই নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন। আর তাতে দলের সবার মন জয় করে নিয়েছেন। দলটির ক্যাপ্টেন বলেন রিশাদ তাদের সেরা অপশন। মালিক বলেন রিশাদ গেম চেঞ্জার।
অবশ্য মালিকের কথায় যথেষ্ট সত্যতা আছে। রাইলি রুশো যেভাবে এগিয়ে যাচ্ছিলেন তাতে যে কোনো কওছু হতে পারতো। কিন্তু রিশাদ রুশোকে থামিয়ে দিয়ে কোয়েটার রান তোলার গতিপথ পরিবর্তন করে দেন। খানিক বাদে, আবরার আহমেদ যখন ব্যবধান কমাতে চেয়েছেন তখন রিশাদ এসে তাকেও ফিরিয়ে দিয়েছেন। দফায় দফায় এসে যেভাবে এ্যাটাকিং বোলিং করেছেন তাতে বাহবা পাওয়াটাই স্বাভাবিক।
দুর্দান্ত পারফর্ম করার পর রিশাদ রিটার্ন পেয়েছেন দলটির বাকিদের থেকে। মালিক সবার সামনে রিশাদকে আলাদা করে ডেকে বাহবা দিয়েছেন, ক্যাপ্টেন সতীর্থ সবার কাছেই আলাদা নজর কেরেছেন রিশাদ।




