১৫ বার চ্যাম্পিয়নস লীগ জয়ী রিয়াল মাদ্রিদকে বলা হয় এই আসরের জমিদার। কিন্ত বর্তমান চ্যাম্পিয়নরা যেন এই আসরে আছে বেশ বিপদে। কেননা এবার তাদের সামনে আছে চ্যাম্পিয়নস লীগ থেকে বাদ পড়ার শঙ্কা রিয়াল মাদ্রিদের।
চ্যাম্পিয়নস লীগে আর্সেনালের বিপক্ষে শুরুর লেগে তিন গোল হজম করে রিয়াল মাদ্রিদ। সেখান থেকে এবার ফিরে আসার টার্গেট রিয়াল মাদ্রিদের।
অন্য যেকোন দল হলে সবাই ধরে নেতো এখানেই শেষ রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লীগের যাত্রা। কিন্ত রিয়াল মাদ্রিদ বলেই সবার বিশ্বাস আছে তাদের উপর। কেননা কামব্যাক শব্দটা মিশে থাকে রিয়াল মাদ্রিদের সাথেই।
বিশেষ করে চ্যাম্পিয়নস লীগের মঞ্চে বারবার পিছিয়ে থেকে ফিরিয়ে আসা দলের নাম রিয়াল মাদ্রিদ। বলা হয় সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা সময়ে। সেই লম্বা সময়েই এবার কামব্যাক দিতে প্রস্তত ভিনি রদ্রিগোরা।
অপরদিকে রিয়াল মাদ্রিদের উলটো চিত্র বার্সেলোনা দলের। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪ গোল দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই মুহুর্তে ইউরোপেই সবচেয়ে ফর্মে থাকা দলগুলোর মধ্যে একটির নাম বার্সেলোনা। লীগ কিংবা চ্যাম্পিয়নস লীগ, সবখানেই বার্সেলোনার সামনে শিরোপা জয়ের হাতছানি।
এওয়ে ম্যাচ হলেও তাই অনেকটাই নির্ভার হবে বার্সেলোনা দল। সেখানে ড্র করলেই পরের রাউন্ডে যাবে তারা। এমনকি ৩ গোলে হারও বার্সাকে ঠেকাতে পারবেনা পরের রাউন্ডে যাওয়া থেকে৷ তাই এই ম্যাচে চালকের আসনে থেকে মাঠে নামবে কাতালান ক্লাবটি।
সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ইংলিশ ক্লাব আর্সেনালের। কখনও চ্যাম্পিয়নস লীগ না জেতা আর্সেনালের সাথে চ্যাম্পিয়নস লীগের রাজারা ঘুরে দাড়াতে পারে কিনা। ১৭ এপ্রিল সে লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১ টায় মাঠে নামবে দুই দল।
অপরদিকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখা বার্সেলোনা খেলবে এওয়ে ম্যাচ। সেখানে ডর্টমুন্ডের সামনে লক্ষ্য থাকবে চমক দেখানোর। এবার দেখা যাক ১৬ এপ্রিল সিগনাল ইদুনা পার্কে সে কাজ করতে পারে কিনা আসরের বর্তমান রানারআপরা।




