Homeক্রিকেটহাথুরুর কারনে দলে জায়গা পেতেন রিশাদ;সাফল্যে মনে পরে হাথুরুকে!

হাথুরুর কারনে দলে জায়গা পেতেন রিশাদ;সাফল্যে মনে পরে হাথুরুকে!

- Advertisement -spot_img

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে- হাথুরু পিতা নন কোচ হিসেবে অভিভাবক তূল্য। মনে পরে রিশাদ? দলে যখন লেগ স্পিনার নাই, হাথুরুই প্রথম, বলেছিলেন লেগ স্পিনার চাই। ডেকে নিয়েছিলেন দেশের সেরা ও প্রোমেজিং লেগি রিশাদকে। ব্যস, এরপর রিশাদ হয়ে ওঠেন নিয়মিত মুখ। এক হাথুরুর কল্যানেই বাংলাদেশ পেয়েছিলো ইতিহাসের সেরা লেগিকে।

এতো এতো কোচ আসলো গেলো, কারো মুখেই লেগ স্পিনারের কথা নাই। এই বাংলার ছেলেরা নাকি লেগ স্পিন পারেননা৷ কথাটা ভুল প্রমান করেই ছারলেন হাথুরু, রিশাদকে ডেকে তৈরী করলেন দেশের সেরা তো বটেই রিশাদ বর্তমান সময়ের সেরা তরুন লেগ স্পিনার।

রিশাদ নাকি হাথুরু একাদশে সুযোগ পাবেন না। সে কত কথা, অথচ এক হাথুরুর আমলেই রিশাদ খেলেছেন ৩০ টি ম্যাচ।

৩ ওয়ানডে ২৭ টি-টোয়েন্টি মোট উইকেট ৩৩। পুরো ক্যারিয়ার জুড়ে প্রায় ৯০ ভাগ ম্যাচ রিশাদ খেলেছেন চান্ডিকার আমলে। উন্নতি কিংবা অবনতি যাই হোক, ক্রেডিট শুড গো টু চান্ডিকা হাথুরাসিংহে।

হাথুরু কোচ হিসেবে ভালো হলেও ম্যান ম্যানেজমেন্টে নাকি এক্কেবারেই ধুরন্দর। উপকার নাকি কিছুই হয়নি,
ভুল কথা। একজন লেগ স্পিনার তৈরী হয়েছে তার আমলে। দ্বিতীয় দফায় এসে হাথুরুর তৈরী রিশাদ।

দলের বাকিরা যখন নিজের মতো অনুশীলন করতেন, হাথুরু তখন ছুটে যেতেন রিশাদের কাছে। টোটকা দিতেন, হাতে কলমে বাতিয়ে দিতেন কোথায় বল ফেললে ব্যাটারের জন্য তা দুর্ভেদ্য হবে। সেই টোটকা আর পরিশ্রম নিয়ে তৈরী আজকের রিশাদ।

সাফল্যের পেছনে এক কোচের অবদান কখনোই নয়, হাথুরুর সঙ্গে সবচেয়ে বড় করে প্রচার হবে মুশতাক আহমেদের নাম। পাকিস্তানি এই কিংবদন্তির ছোঁয়ায় বদলে গিয়েছিলেন রিশাদ। যতটুকু উন্নতি করেছেন তার সিংহভাগ মুশতাকের হাত ধরে।

কতটুকু পোক্ত হয়েছেন তা টোকা দিয়ে বাজিয়ে দেখতেন হাথুরু। খেলাতেন প্রায় সব ম্যাচে। ইনভেস্ট যা করার করেছেন হাথুরু।

মানতে কষ্ট হওয়ার কথা, হাথুরুও নাকি বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করেছে। সাকিব তামিম মুশফিক মাহমুদউল্লাহ সবার পিক টাইমের কোচ ছিলেন হাথুরু। ক্যাপ্টেন ফ্যানটাস্টিক তকমা পাওয়া মাশরাফির কাজ মাঠের বাইরে বসে অর্ধেক টা করতেন হাথুরু। ফলাফল, তৈরী হলো ৫ পান্ডব। দেশের ক্রিকেটের সবচেয়ে সেরা আবিষ্কার।

দ্বিতীয় দফায় লংকা মাস্টার চেয়েছেন কিছু একটা করে যেতে, কিছুটা আর কেউ নন রিশাদ হোসাইন।

২৫ বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি সেটাই করে গেছেন এক হাথুরু। সময়ের সঠিক ব্যবহারে রিশাদই এখন সেরা আবিষ্কার।

সবচেয়ে সমালোচিত এই কোশের আমল ভুলতে বসেছে সবাই, হাথুরুকে ভুললে সত্যটাই যে আড়াল হয়ে যাবে।

রিশাদও কি স্বীকার করেন? হয়তো নিরবে নিভৃতে রিশাদের কাছেও সেরা কোচ হাথুরু। দলে সুযোগ দেয়ার জন্য নয় কোচ হিসেবেই হাথুরু সেরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here