Homeফুটবলনামটা রিয়াল মাদ্রিদ! তাই আজও বিশ্বাসটা রাখতেই হবে বার্নাব্যুতে!

নামটা রিয়াল মাদ্রিদ! তাই আজও বিশ্বাসটা রাখতেই হবে বার্নাব্যুতে!

- Advertisement -spot_img

প্রথম লেগেই ৩-০ গোলে হার৷২য় লেগের খেলা মাঠে গড়াবে আর কয়েক ঘন্টা পর,এমন ম্যাচে প্রতিপক্ষ আর্সেনাল,বেশিরভাগ ক্ষেত্তেই বলা হতো এই ম্যাচের কোনো বিশেষ অর্থ নেই,সম্ভব নয় কিছুই!

তবে যখন ঘরের মাঠটা রিয়াল মাদ্রিদের,আর আসরটা চ্যাম্পিয়ন্স লীগের,তখন সব সম্ভব, কামব্যাক মাদ্রিদই যাদের নাম তাদের উপর তাই বিশ্বাসটা রাখতেই হয়!
প্রথম লেগে ৩-০ গোলও আর্সেনালকে রাখতে পারেনি নির্ভার। কারণ প্রতিপক্ষের নাম যে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে একের পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা। তবে এবারের সমীকরণ আগেরগুলোর তুলনায় বেশ কঠিন।


চ্যাম্পিয়নস লিগের নকআউটে প্রথম লেগে তিন বা এর বেশি গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে চারবার। কোনোটিতে অবশ্য রিয়ালের নাম নেই। তবে ইউরোপিয়ান কাপে ১৯৭৫-৭৬ মৌসুমে ডার্বি কাউন্টির বিপক্ষে ৪-১ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগ ৫-১ গোল জিতে শেষ আটে নাম লেখায় তারা। এবার জিততে হলে পুরোনো সেই স্মৃতিই টানতে হবে তাদের।

পরিস্থিতি কঠিন কোচ কার্লো আনচেলত্তির জন্যও। তাঁর চাকরির অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচ ঘিরে। তবু আত্মবিশ্বাসী তিনি, কোচ বলেছেন ‘আমাদের বিশ্বাস রাখতে, আত্মবিশ্বাসী হতে হবে। কারণ, বার্নাব্যুতে এমনটা প্রায়ই ঘটে থাকে।’

রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচের শুরুতে চান দুই গোল, এই কোচ বলেন ‘যদি আমরা শুরুতে দুই গোল করতে পারি, তৃতীয়টা এমনিতে চলে আসবে।’
রিয়াল যে শুরু থেকে চড়াও হবে, তা ভালোভাবেই জানে আর্সেনাল। সে জন্য ছকও কষে রেখেছে তারা। প্রথম লেগের গোলদাতা মিকেল মেরিনো বলেন, ‘রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের জন্য খেলবে। এটাই তাদের মানসিকতা।

এ জন্য তাদের আমরা এতটা শ্রদ্ধা করি। ম্যাচটি হবে সমানে সমানে, আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’

মাঠে কিংবা মাঠের বাইরে গত এক সপ্তাহে প্রত্যাবর্তন শব্দটি বেশি শুনেছেন রিয়ালের ফুটবলাররা। জুড বেলিংহ্যাম বলেন, ‘টিকটকে অনেক ভিডিও দেখেছি। সেখানেই ডুবে আছি। যা অনেক অনুপ্রেরণা জোগাচ্ছে আমাদের। এসব রাত রিয়াল মাদ্রিদের জন্য বানানো। আমরা এর অংশ হতে চাই এবং ক্লাবের ইতিহাস সমৃদ্ধ করতে চাই। দিনটি আমাদের জন্য বেশ বড়।’
ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ খেলোয়াড়দের উৎসাহিত করতে একটি ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আর্সেনালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারলেই মিলবে মোটা অঙ্কের পুরস্কার।এই পরিচালক বলেন ‘যদি তোমরা জিততে পারো এবং সেমি-ফাইনালে পৌঁছাও, তাহলে ক্লাবের পক্ষ থেকে পুরস্কার পাবে।’

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবর, মেন্ডিজোরোজার ড্রেসিং রুমে এ কথা বলেছেন পেরেজ। মিকেল আর্তেতার আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এমন প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি।

তবে সেসব কিছু নয়,বার্নাব্যুতে ছাদ বন্ধ করে প্রতিপক্ষের কর্নপ্রহরে বারবার রিয়াল মাদ্রিদ মাদ্রিদ বলে চিৎকার করে ওঠার জন্য প্রস্তুত মাদ্রিস্তারা,অন্যদিকে ইতিহাস ঐতিহ্য আর আত্মবিশ্বাসকে সঙ্গে করে মাঠে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত এমবাপ্পে-ভিনিসিয়াসরা! দেখা যাক আজ রাত ১ টার ম্যাচে ইতিহাস কতটা পুনরাবৃত্তি করতে পারে রয়েল মাদ্রিদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here