Homeফুটবলঅবশেষে হচ্ছে স্বপ্নপুরণ, এক দলের হয়ে খেলবেন মেসি রোনালদো!

অবশেষে হচ্ছে স্বপ্নপুরণ, এক দলের হয়ে খেলবেন মেসি রোনালদো!

- Advertisement -spot_img

মেসি ও রোনালদো এই শতকের শ্রেষ্ঠ রাইভালারি। তবে আজীবনই এই দুইজনকে মুখোমুখি লড়াই করতে দেখেছে সবাই। সবার কল্পনাতেই ছিল মেসি ও রোনালদো একই সাথে খেললে কেমন হবে। একটা সময় এ নিয়ে আশায় বুক বাধত দর্শকরা।

তবে সময়ের সাথে সাথে আশা ক্ষীন হয়ে যায়। এখন যে মুখোমুখি লড়াইয়েই দেখা যায়না এই দুই তারকাকে, সেখানে একই সাথে খেলতে দেখা যে বিলাসিতা। তবে এবার সেই বিলাসি স্বপ্নই হচ্ছে পুরণ।

সেই স্বপ্নপুরণের কারিগর আর্জেন্টাইন সাবেক তারকা কার্লোস তেভেজ। আর্জেন্টিনার ফলেন স্টার বলা হয় তেভেজকে।।অনেক প্রতিভা নিয়ে আসলেও সেভাবে কাজে লাগাতে পারেনি।

জাতীয় দল ও ক্লাব লেভেলে ভক্তদের মন জয় করলেও সেটিও দীর্ঘস্থায়ী হয়নি। ম্যানচেস্টার এর দুই ক্লাবেই খেলেছেন এই আর্জেন্টাইন তারকা। এবার সেই তেভেজের কল্যাণে দেখা যাবে মেসি ও রোনালদোকে একসাথে।

২০২১ সালে বোকা জুনিয়ার্সে ক্যারিয়ার শেষ করেছেন। কোভিড টাইমে খেলা ছেড়েছেন। বোকা জুনিয়ার্সের সাথে সম্পর্ক ছেদ করেন। তবে ৪ বছর পর আবার ফুটবল মাঠে ফিরতে চান তেভেজ।

নাহ প্রফেশনাল ফুটবলে নয়, তবে বিদায় জানানোর জন্য ফেয়ারওয়েল ম্যাচ খেলতে চান এই সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আর সেখানে মেসি ও রোনালদোকে নিতে চান সাবেক ইউনাইটেড তারকা।

এই বিষয়ে সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউ দেন তেভেজ। জানান মেসি ও রোনালদোকে নিয়ে খেলার ইচ্ছার কথা। শুধু যে মিডিয়ার সামনেই এমন ইচ্ছার কথা বলেন তেভেজ এমন নয়, মেসি ও রোনালদোর সাথেও এই ব্যাপারে কথা বলেছেন তিনি। হোয়াটসএপে তাদেরকে এই ব্যাপারে জোড় দিয়েছেন তেভেজ।

তবে শুধু মেসি ও রোনালদো জয়, তেভেজের দলে বসবে তারকার মেলা। ভ্যান ডার সার, বুফন, ওয়েইন রুনি, রিও ফার্নিনান্দ, চিয়েলিনি, বুনোচ্চি, পিরলো, পল স্কুলসদের মত তারকাদের নিয়ে ম্যাচ আয়োজনের কথা ভাবছেন তেভেজ। আর এমন কিছু হলে সেটা যে ভক্তদের আকর্ষনের কেন্দ্রে থাকবে তাতে সন্দেহ নেই।

অলগায় দেওয়া ইন্টারভিউতে তেভেজ বলেন “ আমি মেসি ও রোনাল্ডোকে আনব। আমি নিজে ওদের আনব। ওদের হোয়াটসঅ্যাপে বলে রেখেছি। ভ্যান ডার সার থাকবে একদিকে। অন্যদিকে বুফন থাকবেন ।

সেন্টার ব্যাকে রিও ফার্দিনান্দ ও ভিদিচ। চিয়েলিনি ও বোনুচ্চিকেও আনব। আমার ভাই এভ্রা থাকবে। এছাড়াও মাঝমাঠের তারকা হিসেবে থাকবেন পিরলো,পল স্কোলস, রিকলমে। আর রুনি অবশ্যই সেখানে খেলবে।”

সব মিলিয়ে তেভেজের স্বপ্নপুরণের দিকে তাকিয়ে আছে ফুটবল ভক্তরা। মেসি ও রোনালদোকে একই সাথে দেখা এই শতকের ফুটবল ভক্তদের কাছে একটা পুর্ণতার মত হবে, তাতে নেই কোন সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here