১ কোটি ৪০ লাখ টাকা দিয়ে দলে আনা হয়েছে নাহিদ রানাকে। কিন্ত বাংলাদেশের এই স্পিডস্টারকে সম্পুর্ণে পেশোয়ারের অধীনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের কাজে নাহিদকে রেখে দিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ খেলেই মিলবে নাহিদের মুক্তি।
তবে সেই মুক্তিতে নাহিদের চেয়ে যেন বেশিই খুশি হবে পেশোয়ার জালমি।
কেননা নাহিদকে ছাড়া যে বেশ বিপাকে পিএসএলের এই দলটি। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হার পেশোয়ারের। দুই ম্যাচেই পেশোয়ার হজম করে ২০০ এর অধিক রান। স্কোরবোর্ডে এত রান দেখে চাপেই ভেঙে পড়ে পেশোয়ার, ফলে কোন প্রতিরোধ গড়ার আগেই হয় পতন।
পিএসএলের প্রথম ম্যাচে কোয়েত্তার বিপক্ষে ২১৬ রান হজম করে পেশোয়ার। এত রান তারা করতে নেমে তাড়াহুড়ো ব্যাটিং কাল হয়ে যায় দলটির। ১৫ অভারেই পেশোয়ার সংগ্রহ করে ১৩৬ রান, তবে তার মাঝেই হয়ে যায় অলআউট।
দ্বিতীয় ম্যাচে আরো ছন্নছাড়া তাদের বোলিং। ২০ অভারে দলটা হজম করে মোট ২৪৩ রান।।এক আলজারি জোসেফ ব্যাতীত সব বোলার রান দেন ১০ এর অধিক হারে, পেসারদের ক্ষেত্রে সেটা বেড়ে যায় আরো।
এমনকি দলের এই অবস্থায় হোসেন তালাতের মত পার্ট টাইমার করেন ৩ অভার। তবে তাতেও কাঙ্ক্ষিত ফল মেলেনি পেশোয়ারের। টি২০ ম্যাচে জোটে ১০০ এর অধিক রানে হারের লজ্জা।
এমন অবস্থায় পয়েন্ট তালিকায় শেষের দিকে অবস্থান তাদের। রিশাদ হোসেনকে নিয়ে অপরদিকে সুখী পরিবার লাহোর।
প্রথম ম্যাচে রিশাদকে বসিয়ে ফল ভোগ করে তারা। তবে পরের দুই ম্যাচে সুযোগ পেয়ে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের লেগী রিশাদ।
লাহোরও শেষ দুই ম্যাচ জয় পায় দারুণভাবে।
আর সেখানেই নাহিদকে মিস করছে পেশোয়ার। পেশোয়ারের বোলিং লাইনআপ এমনিতেই দুর্বল। সেখানে নাহিদের না থাকা এই লাইনআপকে আরো দুর্বল করে তোলে। এমন অবস্থায় যেন বিশাল হার জুটছে দলটার কপালে।
বাবর আজমের দলকে নিয়ে অনেকের তাই শঙ্কা, নাহিদ আসার আগেই কিনা টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পেশোয়ার। সেক্ষেত্রে এই তারকাকে দলে নেওয়ার পুর্ণ সুবিধা পাবেনা তারা।
এই মুহুর্তে তাই জিম্বাবুয়ের সিরিজে দলে থাকা নাহিদকে নিয়ে পিঞ্জিরাবদ্ধ পাখির মত মুক্ত হওয়ার নেশায় পেশোয়ার।
নাহিদের জন্যও এটা হতে পারত দারুণ সুযোগ। দেশের বাইরের লীগে এবারই প্রথম ডাক আসে। সেখানে সতীর্থ রিশাদ হোসেনকে দারুণ পারফর্ম করতে দেখছেন নাহিদ রানা। এমন পারফর্মেঞ্চের পর তারও হয়ত ইচ্ছা করছে এত বড় জায়গায় মাঠ মাতাতে।
তবে বিসিবির অনুমতি ছাড়া চাইলেও মিলবেনা সে সুযোগ। সব মিলিয়ে নাহিদ আর পেশোয়ার এক হয়ে দুর্দান্ত কিছু হোক, এমনটাই চাওয়া ভক্তদের।




