Homeক্রিকেটশংকটে বিসিবি তামিম সাকিবের মতো কাউকেই পাচ্ছে না; পরবর্তী তারকা কারা?

শংকটে বিসিবি তামিম সাকিবের মতো কাউকেই পাচ্ছে না; পরবর্তী তারকা কারা?

- Advertisement -spot_img

পাঁচ তারকাকে সামনে রেখে হাজার কোটি টাকার ব্যবসা জমতো, সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদ। স্মরন কালের সেরা পাঁচের কেউই আর রেসে নেই। ব্যস বিসিবির টাকার ঘোড়া মুখ থুবরে পরেছে জমিনে। সিরিজ আসে সিরিজ যায় টাকার বস্তা নিয়ে সম্প্রচার সত্ব কে কিনে?

নেই সাকিবের মতো একজন বৈশ্বিক হিরো বাংলাদেশে নেই। তামিম ইকবালের মতো ওপেনার খুজতে কত কত ইনভেস্টমেন্ট হলো, মাশরাফির মতো অধিনায়ক এখনও পায়নি যার তুড়িতে বদলে যাবে দেশের ক্রিকেট।

আর এখানেই তৈরী হয়েছে শংকা, হয়েছে ব্র্যান্ড ভ্যালূ পতন বেজেছে সংশয়ের ডংকা।

সুপার ফাইভ যুগ শেষ হয়েছে নতুন কারো মুখ দেখার অপেক্ষায়, পাইপ লাইনে আছেন কে? প্রায় ১০ বছর ক্রিকেট খেলা মেহেদী মিরাজরা পারবেন সাকিবদের রেখে যাওয়া ব্র্যান্ডকে তুলে দাড় করাতে? উত্তরটা বোধহয় না হবে।

সাকিবের ক্যারিয়ারের বয়স যখন দশ বছর তখন সাকিব ছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার
মিরাজরা এখন সে তালিকায় নেই, তামিমের মতো করেও কেউ তুখোর ওপেনার হতে পারেননি।

দেশের ক্রিকেট ট্রানজিশনে থাকলেও পরিবর্তিত সময়টা দেশের হিরোদের মতো করে কেউ আর ঠায় দাড়াতে পারবে না। সাকিব একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন, মাশরাফি একাই খেলেছেন ২০টা বছর। মুশফিক নিশ্চিত নাম ছিলেন।

মাহমুদউল্লাহ তামিম রিটার্ন দিয়েই বছরের পর বছর খেলতেন, এখনকার প্রজন্ম কি তা পারছে কিংবা পারবে?

লিটন বাদ পরেন পারফরম্যান্স জনিত কারনে, তামিম ইকবাল পারফরম্যান্সের কারনে কখনো বাদ পরেছেন কি না সেটি নিয়ে কঠিন অনুসন্ধান করতে হবে। মেহেদী মিরাজ তিন ফরম্যাটে একসঙ্গে সাসটেইন করতে পারেননি, সাকিবকে এখনও সুযোগ দিলে তিন ফরম্যাটেই টপ পারফর্ম করবে। মাশরাফি এখনও জানেন কোন সময় কে বোলিংয়ে ভালো করবে।

কিন্তু এখনকার সময়ে কজন আছেন যারা বলে কয়ে রিয়াদের মতো করে ম্যাচ বাঁচাতে পারবেন? সংখ্যাটা শূন্যের কোটায়, হয়তো একজন দুজন কালেভদ্রে হাল ধরতে পারবেন। এটাই তো ম্যাক্সিম্যাম রেজাল্ট নয়।
তবে কি তারকা শূন্য থাকবে দেশের ক্রিকেট? আছে

আর থাকার মধ্যে বহুত তফাৎ, বর্তমানে তারকা নেই নিকট ভবিষ্যতেও বোধহয় কেই হবে না। তবে প্রোসেসে আছেন রিশাদ হোসাইন নাহিদ রানারা।

সময় সুযোগ পেলে তারাও হয়ে উঠবেন তারকা। হয়তো রিশাদ সাকিব হতে পারবেন না তবে আলাদা ব্রান্ডিং হোক এটাই চাওয়া। দুনিয়ার এ লিগ ও লিগ দাপিয়ে বেড়ানো সাকিবের মতো করেই রিশাদ ছুটে বেড়াক এটাই চাওয়া।

এর আগের সময়টায় শংকটে পরে থাকতেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফেস করতে হবে বিটিভি সম্প্রচারের মতো ঘটনাও।

তবে ঘুরে দাড়ানোর সুযোগ আছে। ঘুরে দাড়াবে বাংলাদেশ রিশাদরাই হবেন তারকা। যাদের আলো আলোকিত হবে দেশের ক্রিকেট। বিশ্ব দেখবে বৃহত্তর বদ্বীপ থেকে ক্রিকেটের ভাগ্যাকাশে ফুটে উঠেছে এক বা একাধিক তারকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here