বাংলার রিশাদকে নিয়ে পাকিস্তানে দারুন আয়োজন, মেহমান নাওয়াজীতে লাহোর করলো নতুন সংযোজন।
বাকি বিদেশিদের চেয়েও রিশাদকে এগিয়ে রাখলো লাহোর, বাংলা ভাষায় কনটেন্ট তৈরী করে কাড়লো নজর। এক রিশাদের জন্য যেন পাকিস্তানের দর্শকরাও দেখছে বাংলা ভাষার কনটেন্ট।
পিএসএল খেলতে গিয়ে সবার দিল জিতে নিয়েছেন এই টাইগার লেগি, পারফরম্যান্সের ঝলকে পরিচিতি পেয়েছেন মুহুর্তেই।
বল হাতে ক্যারিশমা দেখিয়ে পাকিস্তান মুল্লুকে রিশাদ এখন প্রিয় নাম। সময় বদলেছে বদলে গেছে ক্রিকেটারদের ভাগ্য নিজ দেশে তো আছেই বিদেশেও মিলছে সৌহার্দ্য।
এমনটা বোধহয় পাকিস্তান বলেই সম্ভব একবার ভালো করলে ২য় বার ডেকে নেয়া হয়। রিশাদের দল মালিক সামিন রানা আগাম ঘোষণা দিয়ে রেখেছেন, এভেইলএবল হলে পরের বছরও ডাকা হবে রিশাদকে। প্লেয়ার হিসেবে যতটা ভালো তার থেকেও ভালো মানুষ হিসেবে।
রিশাদের প্রতি সন্মান দেখিয়ে তাই পাকিস্তানের এই দলটি বাংলা ভাষায় কনটেন্ট আপলোড করেছে। যে দেশের সঙ্গে বাংলাদেশের ভাষা মতানৈক্যের সম্পর্ক থাকলেও সেটি ধর্তব্যের মধ্যে আনেনি লাহোর, বাংলাদেশের একজনের জন্য তারা সন্মান দেখিয়ে বিদেশি ভাষায় বার্তা দিয়েছে।
বিবিএল কিংবা আইপিএল কোথাও এমন টা হয় না। আইপিএলে তো কোনোমতে একটা পোস্ট করে সাড়তে পারলেই হয়, বাংলাদেশীরাও যে ক্রিকেটার সেটিও তো মনে করা বেশ কঠিন। অথচ পিএসএলে টাইগারদের জন্য ফিরেছে সুদিন।
পিএসএল ২০২৫ রিশাদের জন্য মনে রাখার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে বারবার, প্রথমে বাংলায় অর্ভ্যর্থনা জানানো, পরে দল মালিকের স্পষ্ট বাংলায় বলা আমি তোমাকে ভালোবাসি। এরপর রিশাদের জন্য গোটা একটা কনটেন্ট আপলোড সেটিও আবার বাংলা ভাষায়।
এর চেয়ে সন্মান আর গর্বের বিষয় কি হতে পারে?
ফ্রাঞ্চাইজ ক্রিকেট কেবল টাকার খেলা, টাকা দেয়া নেয়ার মধ্যেই তাদের সম্পর্ক। ভালো করলে প্রশংসা টুকু বোনাস, রিশাদের ক্ষেত্রে দুটোই হয়েছে- সুসম্পর্ক গড়ে উঠেছে।
দলটির মালিক ওপেন ক্যামেরায় প্রশংসা করেছেন দলের একমাত্র লেগ স্পিন পারফর্মারের।
এমন যদি হয় তাহলে হয়তো পিএসএলে বাংলাদেশীদের অবাদ বিচরণ হতে বেশি সময় লাগবে না।
তখন আইপিএলের ধর্ণা ধরতে হবে না পিএসএলেই হবে নিয়মিত আসা যাওয়া।
লিগ খেলাটাই মূল কথা নয়, রিটার্ন পাওয়াটাও জরুরি।
আগ বাড়িয়ে পরবর্তী সিজনেও রিশাদ দলে আছেন জানিয়েছে লাহোর, এটাও এক ধরনের রিটার্ন পাওয়া।
রিশাদের জন্য পিএসএল নয়া অভিজ্ঞতাও বটে।




