Homeফুটবলক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন রোমেরো, রিয়াল মাদ্রিদ হবে সম্ভাব্য ঠিকানা?

ক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন রোমেরো, রিয়াল মাদ্রিদ হবে সম্ভাব্য ঠিকানা?

- Advertisement -spot_img

২০২১ সালে তাকে ৪২ মিলিয়ন ইউরোতে তাকে দলভুক্ত করে টটেনহ্যাম। সেবার আটলান্টা থেকে টটেনহ্যামে আসেন আর্জেন্টাইন রোমেরো। এরপরের গল্পটা অনেকেরই জানা।

এই সময় শুধু টটেনহ্যামের নয়, ইপিএলের অন্যতম সেরা সেন্টার ব্যাক হন ক্রিশ্চিয়ান রোমেরো। ধারাবাহিক পারফর্মেঞ্চ বজায় রাখেন আর্জেন্টিনা দলে।।লিওনেল মেসি তো বলেই দিয়েছিলেন তাই, তার কাছে এই মুহুর্তে সেরা সেন্টার ব্যাক রোমেরো।

তবে এবার স্পার্স ছাড়ছেন রোমেরো। সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউতে এমন কথা বলেন তিনি। সেখানে লস এডুলকে দেওয়া সাক্ষাৎকারে জানান ক্লাব ছাড়ার কথা। এমনকি পরবর্তী ক্লাব সম্পর্কেও ইঙ্গিত দেন তিনি, জানিয়ে দেন পরের গন্তব্যের দেশের নাম।

বর্তমানে রোমেরোর দল স্পার্স আছে ইউরোপা লীগের সেমিফাইনালে। আর সেখানে ইউরোপা লীগ জিতে মৌসুমটা দারুণভাবে শেষ করতে চান রোমেরো। একই সাথে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তত তিনি। তবে এখানেই যেন অনেকটা সম্পর্ক ছেদ করছেন তিনি।

নিজের এজেন্টের সাথে কথা না বললেও রোমেরো জানান, নতুন গন্তব্যের কথা ভাবছেন তিনি। আর আগামী মৌসুমেই নতুন গন্তব্যে পাড়ি দিতে পারেন তিনি।

সেখানে রোমেরো বলেন “ আমরা এখন আছি ইউরোপা লীগের সেমিফাইনালে। সেখান থেকে আমি মৌসুমটা দারুণভাবে শেষ করতে চাই। এরপর যা হবে সেটা দেখা যাবে।।আপাতত আমার মনযোগ সেদিকেই আছে এবং আমি আমার সেরাটা দিতে চাই।

এরপর আমি নতুন জায়গা দেখতে চাই যেখানে নিজের উন্নতি করতে পারব। যদিও সত্য হলো আমি আমার এজেন্টের সাথে কথা বলিনি, তবে আমি অন্য কোথাও যেতে চাই। আর এটা সম্পর্কে আমি এখনই বলতে চাইনা কারণ মৌসুম শেষ হতে আরো কিছু মাস বাকি’

নতুন ক্লাবের নাম না বললেও জায়গার নাম ইঙ্গিত করেছেন তিনি। সেখানে স্পেনকে শেখার দারুণ জায়গা বলেন রোমেরো। সেখানে রোমেরো বলেন “ লা লীগা এমন এক লীগ যেখানে আমি খেলতে ভালোবাসব ও খেলতে চাই”

আর এই ইন্টারভিউতে আরো জোড়ালো হলো তার রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা। টানা দুই বছর দুই এসিএলে মিলিতাও, ফিরে এসে কেমন করবেন সেটা দেখার বিষয়। অপরদিকে আলাবা নেই আগের ছন্দে, একাদশে জায়গা হারানোর পর দল থেকেও নিতে পারেন বিদায়।

এমন সময় তরুণ এসেন্সিও একাদশে নিয়মিত হয়েছেন, তবে সেন্টার ব্যাক সমস্যা কাটেনি। এর আগে রোমেরোকে নিয়ে জোড়ালো গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদের। এবার রোমেরোর এমন উক্তির পর সেটাই যেন সত্য হবার পথে। এবার দেখা যাক, কোথায় যান রোমেরো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here