Homeক্রিকেটকালই পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা, ২৭ তারিখ খেলবেন প্রথম ম্যাচ।

কালই পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা, ২৭ তারিখ খেলবেন প্রথম ম্যাচ।

- Advertisement -spot_img

আগামীকাল পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা, ফুরচ্ছে বাবরের অপেক্ষার পালা।

কবে আসবেন নাহিদ সে নিয়ে বাবর আজম বেশ উৎকন্ঠায় ছিলেন। তবে এবার যেন পথের পাথর সরলো।

জিম্বাবুয়ে সিরিজ শেষে ২৫এ এপ্রিল বাংলাদেশ ছাড়ছেন এই স্পিড স্টার। জমিয়ে পারফর্ম করতে পেশোয়ার ভক্তদের দিল জিততে মদদ করবেন নাহিদ রানা।

পেশোয়ারের হয়ে ৪ টি ম্যাচ মিস করলেও ৫ম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়টরস ম্যাচে মাঠে নামবেন।

টানা হারতে থাকা পেশোয়ারকে টেনে তুলবেন। ভালো বোলারের অভাবে পেশোয়ারের হয়েছে দফারফা। তবে এবার মুক্তি মিলতে পারে এক রানার কল্যানে।
বাবর আজমের দল একের পর এক হারের বৃত্তে ঘুরছে,
হার থেকে উতরে আবার হারছে। তিন ম্যাচ হেরে বেশ শোচনীয় অবস্থা পেশোয়ারের। এমন মুহুর্তে ভালো বোলার নাহলে পেশোয়ার হয়তো কোমড় সোজা করে দাড়াতে পারবে না। আর সেই অভাব পূরন করতে পারেন নািিদ রানা।

পিএসএলই রানার প্রথম বিদেশি ফ্রাঞ্চাইজ লিগ, এ লিগে খেলেই বিদেশের মাটিতে ভিন্ন জার্সিতে অভিষেক করবেন দ্য চাপাই বয়।

নাহিদের প্রথম লিগ বলেই স্পেশাল এমনি নয়, পেশোয়ারের দলে তার চেয়ে বেটার ফরেন রিক্রুট নেই। তাই দায়িত্বও বেশি নাহিদের, এজন্য পিএসএল স্পেশাল হতে যাচ্ছে রানার জন্য।

অবশ্য সুখস্মৃতি নিয়ে পাকিস্তান যেতে পারছেন না রানা, কিন্তু পাকিস্তানেই এই পেসারের আচে সুখস্মৃতি।

পাকিস্তানের মাটিতে একের পর এক উইকেট নিয়ে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন বিশ্ব ক্রিকেটের। সেই অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে চাইবেন রানা। সেই অভিজ্ঞতা কতটা কাজে লাগবে তা পরের কথা আপাতত পুরনো দিন গুলোই রানার সঙ্গী।

পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন রিশাদ হেসাইন, তার সঙ্গে দেখা হলে আরও ভালো সময় কাটবে রানার। যদিও রানা জিম্বাবুয়ে টেস্ট না খেললে ২৪ তারিখের ম্যাচে মাঠে নামতে পারতেন।

তাহলে হয়তো রিশাদ হোসাইনের বিপক্ষেই মাঠে নামা হতো এই পেসারের। তা না হলেও মে মাসের ৯ তারিখ সব ঠিক থাকলে ২ টাইগার একে অপরের বিপক্ষে মাঠে নামবেন।

তবে আপাত নাহিদের নজর পাকিস্তানে গিয়ে পরিবেশের সাথে মানিয়ে নেয়া। আগামীকাল তথা ২৫ এপ্রিল বিকেলে বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্য উড়াল দিবেন রানা।

একদিন বিশ্রাম নিয়ে ২৭ তারিখ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবেন।কোয়েটার বিপক্ষে অভিষেক হতে পারে এই পেসারের।

পাকিস্তানে ইতোমধ্যেই রানার অপেক্ষা শুরু হয়ে গেছে, কমেন্টেটররাও নাহিদের আসার খবর শুনতে চান। নাহিদ আসলে গতির ঝড় দেখা যাবে পিএসএলে। একই সাথে পেশোয়ার কিছুটা হলেও স্বস্থি খুজে পাবে। দেখা যাক রানার অভিষেকটা কেমন হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here