প্রতিভা থাকা স্বত্তেও তাকে বিক্রি করে দেয় রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাব কোমোর কাছে আর্জেন্টিনার পাজকে ছেড়ে দেয় লস ব্লাঙ্কোসরা।
যদিও পাজের এক অংশ নিজের কাছে রেখে দেয় তারা। তবে এখনও সুতো না ছাড়লেও পাজকে পাওয়া যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে রিয়ালের জন্য।
মাদ্রিদের গ্রাজুয়েটকে এবার নিতে যাচ্ছে তাদেরই রাইভাল ক্লাব বার্সেলোনা।
পাজকে নেওয়ার খবর প্রকাশ হয়েছে ট্রিবুনা, ট্রান্সফার ফিড সহ নানা মাধ্যমে। সেখানে ফিজাচেসের বরাদ দিয়ে এমন সংবাদ প্রকাশ করে তারা।
সে সংবাদে তারা জানায় পাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। পাজের টেকনিক ও ক্রিয়েটিভিটির প্রেমে পড়েছে তারা।।এছাড়া সাম্প্রতিক সময়ে তার মেসির মত এক এসিস্টও নজরে এসেছে সবার।
অল্প বয়সেই তার ম্যাচুরিটি মুগ্ধ করেছে অনেককে। অনেক খেলোয়াড় ট্যাকনিকালি ভালো হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পটু না। সেখানে বেশ এগিয়ে পাজ। কোমোর মত রেলিগেশন থেকে উঠে আসা দলের হয়ে করেছেন ১২ গোল এসিস্ট।
পাজকে নেওয়া বার্সার জন্য দারুণ এক ডিল হতে পারে বলে মত ফিজাচেসের।
এর আগে ইন্টার মিলান সহ আরো অনেক ক্লাব পাজকে নিতে আগ্রহী ছিল। তবে বার্সার খবর সবাইকে নাড়িয়ে দিয়েছে নতুন করে।
কেননা মাদ্রিদ গ্রাজুয়েট হয়েও কিছুদিন আগে লামিন ইয়ামালের সাথে খেলার আগ্রহ প্রকাশ করেন এই আর্জেন্টাইন মিড। সেই আগ্রহ থেকেই বার্সাতে যোগ দিলে থাকবেনা অবাক হবার কিছু।
এর আগে রিয়াল মাদ্রিদ থেকে মোরাতা, থিও হার্নান্দেজ, অডেগার্ডের মত খেলোয়াড়রা বের হয়ে অন্য ক্লাব মাতাচ্ছেন। নিজেদের একাডেমির খেলোয়াড়দের দিকে সেভাবে মনযোগী হতে দেখা যায়না মাদ্রিদকে।
যে কারণে পাজের মত প্রতিভাকে পেয়েও মুল্যয়ন করতে পারেনি তারা। তবে চাইলেই ৮ মিলিয়নের বাই ব্যাক দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবে রিয়াল মাদ্রিদ। তবে পরিস্থিতি আগের চেয়ে জটিল হয়েছে।
পাজ বর্তমানে আর্জেন্টিনা দলেরও অংশ। স্কালোনির দলে থাকতে হলে গেমটাইম চাই। রিয়াল মাদ্রিদের বর্তমানে দলে পাজকে দরকার বটে, তবে রিয়ালের মিডে পুর্ণ সময় পাওয়া অসম্ভব বটে। হাতছানি দিচ্ছে অন্য ক্লাবের অফার।
পাজকে ঘিরে বাস্তবতা তাই ভিন্ন। সেখানে এবার দেখা যাক, মৌসুম শেষে কোথায় হয় এই আর্জেন্টাইন এর ঠিকানা।




