১২ বছরে ৫ টেস্ট, বিজয়ের খেলা সবশেষ লাল বলের খেলাটাও বছর দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে!
বিজয় ইমরুল যেন একপক্ষে। একজন হারিয়ে গেছেন আরেকজন হয়তো হারিয়েই যেতেন, পথিমধ্যে ডাক পেলেন। আসো খেলে জিম্বাবুয়ের বিপক্ষে!
শুনে অবাক হতে পারেন, ২০১৩ সালে টেস্টে ডেবু করা বিজয় সর্ব মোট ৫টা টেস্ট ম্যাচে সুযোগ পেয়েছেন। খেলেছেন মাত্র ২৪০টা বল, বছর বছর কেটে গেছে তবুও পাননি টেস্ট কল।
বিজয় যেন সেই অভাগা পথিক, বাংলাদেশের সেরা টেস্ট ওপেনার ইমরুল হেটেছে যেদিক। ইমরুল বিজয় যেন একই পথের পথিক।
বিজয়ের চেয়ে ৩ বছর কম বাবরের ক্যারিয়ারের বয়স, ৯ বছরে ৫৯টা টেস্ট ম্যাচ খেলেছেন বাবর অন্যদিকে ১৩ বছরে বিজয়ের ঝুলিতে ৫ টেস্ট। প্রশ্ন, সংশয় থাকতেই পারে বিজয়ের সঙ্গে বাবরের মিল কোথায়?
জানেন ২০১২ সালে এশিয়া কাপে বাবরের চেয়েও বেশি রান করেছিলেন বিজয়? সেদিনের বিজয়কে ধরা হয়েছিলো বাংলাদেশের সবচেয়ে প্রমেজিং ব্যাটারদের একজন অথচ তিনি হলেন অবহেলিত প্রিয়জন। বিজয়ের এই দায় কে নিবেন কাধ পেতে? বিজয় স্বয়ং নাকি বোর্ড কর্তাগণ?
দায় যে বা যারা নিক, বিজয় সুযোগ পাননি এটাই সত্য কথা। ঘরোয়া লিগে টানা পারফর্ম করেও বিভিন্ন সময়ে জাতীয় দলে সুযোগ পাননি। অভাগার ভাগ্যই হয়তো টানেনি। নয়তো বিজয়ই হতে পারতেন সময়ের সেরা ব্যাটার।
বিজয় প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে চলেছেন, তবে প্রশ্ন জেকে বসেছে টেস্টে ১০০ রান করা ব্যাটারকে সুযোগ দেয়া হবে কি না। একাদশে খেলার সম্ভাবণাই বা কতটুকু।
এমন মুহুর্ত তৈরী হওয়ার কারন জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে যে দুজন ওপেনার ওপেন করেছেন তারা দুজনেই স্কোয়াডে আছেন, তাদেরকে বসিয়ে রেখে সদ্য হোয়াইট বল ছেড়ে আসা বিজয়কে সুযোগ করে দেয়া হবে কি না সে নিয়ে থাকতেই পারে প্রশ্ন।
বিজয়ের হোয়াইটবল পারফরম্যান্স তাকে কনফিডেন্স দিবে মাস্ট, তবে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দলকে ওপেনিয়ে কতটা সার্ভ করতে পারবেন সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ।
তার উপর বছর খানেক আগে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট, বিজয়ের প্রস্তুতি কতটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সেটিও তো ভাবনার বিষয়। না হোক, তবুও বলা- বিজয় যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাজে পারফর্ম করেন তাহলে এই দায় কার? বিজয়ের? মোটেই না, একহন ক্রিকেটারকে যদি সুযোগ করে দিতেই হয় তাহলে সিরিজের আগেই তাকে নিয়ে ভাবতে হবে, প্রথম ম্যাচ থেকেই তাকে সুযোগ করে দিতে হবে।
কিন্তু হয়নি, হুট করেই বিজয়কে ডাকা হয়েছে। এতে বিজয়ের জন্য চাপ তৈরী হতে পারে। ওয়ান চান্সে খেলতে হবে, খারাপ করলে পরের ম্যাচে বাউন্স ব্যাক করার সুযোগ নেই। আছে কেবল কঠিন চাপ। যে চাপ সামলে বিজয়কে রান করতে হবে। দেখা যাক বিজয় পারেন কি না।




