Homeফুটবলকত টাকা আয় করেন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ?

কত টাকা আয় করেন আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ?

- Advertisement -spot_img

গত আসরে ছিলেন ব্যালন ডি অরের তালিকায় সাতে। এই বছর ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতা। লীগে শিরোপা জয়ে এগিয়ে মিলান, গিয়েছে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে। আর্জেন্টাইন লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানকে নিয়ে যাচ্ছেন টেনে।

যে কারণে ট্রান্সফারমার্কেটে বারবার গুঞ্জন থাকলেও লাউতারোকে নিজেদের ডেরায় রেখে দিয়েছে ইন্টার মিলান। সেখানে এবার লাউতারোর সাথে লম্বা চুক্তি করেছে এই ইতালিয়ান ক্লাবটি। যেখানে উঠে এসেছে তার বেতন।

এই চুক্তিতে ইন্টারের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হবেন এল তোরো। ২০২৯ সাল পর্যন্ত ইন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই আর্জেন্টাইন। সেখানে বেরাল্লা, হাকানদের মত তারকাদের পিছনে ফেলে সর্বোচ্চ বেতন অর্জন করবেন লাউতারো।

বাৎসরিক ইউরোর হিসেবে লাউতারো পাবেন ১ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৬৫ ইউরো। ডলারের অঙ্কে সেটা দ্বারায় ১৮ কোটি ১ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৩১৬ ডলার। আর টাকার অঙ্কে সেটা দ্বারায় ২৩০ কোটি টাকার অধিক।

সপ্তাহের হিসাব করলে প্রতি সপ্তাহে লাউতারো আয় করবেন ২ লাখ ৭৫ হাজার ২৬৫ ইউরো। ডলারের হিসেবে যা দ্বারায় ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ডলার।

যেটা টাকায় দ্বারাবে ৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থ্যাৎ দৈনিক প্রায় ৭০ লাখ টাকার মত আয় করবেন লাউতারো শুধু মাঠের ফুটবল থেকে।

এই তালিকায় দুইয়ে থাকা নিকোলা বারেল্লা আয় করবেন ১০ মিলিয়ন ইউরোর মত, যা লাউতারোর বেতনের ৬০ থেকে ৭০ ভাগ। অর্থ্যাৎ বারেলা থেকে দেড় গুণ আয় করবেন তিনি। হাকান, বাস্তোনিদের মত তারকাদের থেকে তার আয় হবে প্রায় দ্বিগুণ।

যদিও ইউরোপের অনেক খেলোয়াড়দের তুলনায় এই আয় অতটাও নয়। তবে ইতালিয়ান লীগের মান ও হিসাব অনুসারে লাউতারো অনেক অর্থ আয় করেন।

ইউরোপিয়ান আসরে বারবার ইতালিকে তুলে ধরছেন, সাফল্য আনছেন। এর বাইরে ঘরোয়া লীগে তার ক্লাব দেখাচ্ছে দাপট।

সেখানে সবার সেরাই তো লাউতারো। শুধু নিজ ক্লাবের নয়, সিরিআ এর বর্তমান সেরা বললেও তাকে ভুল হবেনা। এমন খেলোয়াড়ের জন্য এই অর্থটা তার প্রাপ্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here